NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

নতুন পোস্টার প্রকাশ, কবে আসছে ‘জোকার ২’?


খবর   প্রকাশিত:  ০৫ এপ্রিল, ২০২৪, ০১:৪৪ এএম

নতুন পোস্টার প্রকাশ, কবে আসছে ‘জোকার ২’?

এ বছরই পর্দায় আসছে জনপ্রিয় চলচ্চিত্র ‘জোকার’-এর সিক্যুয়েল ‘জোকার : ফোলি অ্যা ডিউক্স’। হোয়াকিন ফিনিক্স অভিনীত সিনেমাটি ঘিরে ইতিমধ্যে তুমুল হাইপ তৈরি হয়েছে। অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা। অনুরাগীদের আগ্রহের পারদ আরো তুঙ্গে উঠল সদ্য প্রকাশিত জোকারের নতুন পোস্টার।

 

‘জোকার ২’-এর নতুন পোস্টার প্রকাশ করেছে নির্মাতা সংস্থা ওয়ার্নার ব্রাদার্স। পোস্টার প্রকাশের পর এবার ভক্তরা অপেক্ষায় রয়েছেন সিনেমাটির ট্রেলারের। কবে আসবে বহু প্রতীক্ষিত ট্রেলার, সেই বিষয়েও জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

1
জোকারের সিক্যুয়েলের নতুন পোস্টার

মঙ্গলবার (২ এপ্রিল) প্রকাশিত নতুন পোস্টারে ক্লাসিক বলরুমে আর্থার ফ্লেককে হার্লে কুইনের সঙ্গে নাচতে দেখা গেছে।

হোয়াকিনকে দেখা গেছে কালো টাক্সেডোতে, লেডি গাগাকে সাদা পোশাকে। তাঁরা দুজনেই ছিলেন ক্লাউন মেকআপে। সামাজিক মাধ্যম এক্সে শেয়ার করা পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে, “পৃথিবী একটি মঞ্চ। ‘জোকার : ফোলি এ ডিউক্স’-এর টিজার প্রকাশ পাবে ৯ এপ্রিল।

 

‘জোকার : ফোলি এ ডিউক্স’-এ লেডি গাগা হার্লিন কুইনের চরিত্রে অভিনয় করেছেন। হার্লিন কুইঞ্জেল গোথাম সিটির আরখাম অ্যাসাইলামের একজন মনোরোগ বিশেষজ্ঞ যিনি জোকারের প্রেমে পড়ার পরে হার্লে কুইন নামে পরিচিত হয়ে ওঠেন। অপর দিকে আর্থার ফ্লেক ওরফে ‘দ্য জোকার’ হিসেবে সিক্যুয়েলে ফিরে এসেছেন হোয়াকিন ফিনিক্স।

২০১৯ সালে হলিউডে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘জোকার’ বক্স অফিসের আলোড়ন সৃষ্টি করেছিল। ছবিটি বিশ্বব্যাপী এক বিলিয়ন ডলার আয় করে ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর রেটেড’ সিনেমা হয়ে উঠেছিল।

১১টি অস্কারের মনোনয়ন পায় এটি। আর্থার ফ্লেক চরিত্রে অভিনয়ের জন্য হোয়াকিন ফিনিক্স সেরা অভিনেতা হিসেবে অস্কার জিতে নেন।

 

টোড ফিলিপস পরিচালিত ‘জোকার : ফোলি এ ডিউক্স’ মুক্তি পাবে ২০২৪ সালের ৯ অক্টোবর।