NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

জাপানের বক্স অফিসে ওপেনহাইমারের দাপট


খবর   প্রকাশিত:  ০৪ এপ্রিল, ২০২৪, ০৬:৩৬ পিএম

জাপানের বক্স অফিসে ওপেনহাইমারের দাপট

বহু চড়াই-উতরাই পার করে অবশেষে জাপানে মুক্তি পেয়েছে অস্কারজয়ী চলচ্চিত্র ‘ওপেনহাইমার’। মুক্তির পর থেকেই জাপানের বক্স অফিসে দাপট দেখাচ্ছে সিনেমাটি। ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, ক্রিস্টোফার নোলানের চলচ্চিত্রটি জাপানের বক্স অফিস চার্টে তৃতীয় স্থানে রয়েছে। জাপানে মুক্তির প্রথম সপ্তাহান্তে এটি ২.৫ মিলিয়ন ডলার আয় করেছে।

সারা দেশের ৩৪৩টি প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।

 

প্রতিবেদন অনুসারে, জেসন মোমোয়ার ‘অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম’-এর ১.৬ মিলিয়ন এবং ‘ডুন ২’-এর ১.৩ মিলিয়নের উদ্বোধনী সপ্তাহের আয়কে ছাড়িয়ে গেছে ‘ওপেনহাইমার’।

ইউনিভার্সাল পিকচার্স অনুসারে, ক্রিস্টোফার নোলানের সিমোটি জাপানে হলিউড ফিল্মের জন্য ২০২৪ সালের সবচেয়ে বড় উদ্বোধনী আয় দেখিয়েছে। জাপানের স্থানীয় চলচ্চিত্রগুলির মধ্যে হরর ফ্লিক ‘স্ট্রেঞ্জ হাউজ’ এবং অ্যানিমেটেড মুভি ‘হাইকিউ’ বক্স অফিস চার্টের শীর্ষ দুটি অবস্থানে রয়েছে।

এর পরেই রয়েছে ‘ওপেনহাইমার’।

 

1
জাপানে মুক্তি পেয়েছে ‘ওপেনহাইমার’

বিশ্বব্যাপী মুক্তির আট মাসেরও বেশি সময় পর জাপানে মুক্তি পেয়ে দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে ‘ওপেনহাইমার’। হলিউডের আর কোনো চলচ্চিত্র এতটা দীর্ঘ সময় পর জাপানে মুক্তি পায়নি। তবে ‘ওপেনহাইমার’-এর গল্প পারমাণবিক বোমার জনক রবার্ট জে. ওপেনহাইমারকে ঘিরে হওয়ায় জাপানে সিনেমাটির মুক্তিতে বাধা আসে।

 দীর্ঘ আলোচনার পর শুক্রবার (২৯ মার্চ) সিনেমাটি মুক্তি পেয়েছে দেশটিতে। তবে ‘ওপেনহাইমার’ দেখে বেশ সন্তোষজনক প্রতিক্রিয়া দেখা গেছে জাপানিদের মাঝে। সিনেমাটি দেখে অধিকাংশ দর্শক সন্তুষ্টি প্রকাশ করেছেন। কারো মতে, ‘ওপেনহাইমার’-এর গল্প অবশ্যই দেখা উচিত সবার। কেউ বা বলছেন, অস্কারজয়ী ‘ওপেনহাইমার’ জাপানিরা নির্দ্বিধায় দেখতে পারেন।

 

৭৯ বছর আগে আমেরিকান বিজ্ঞানী ‘ওপেনহাইমার’-এর পারমাণবিক অস্ত্র দিয়েই জাপানের দুটি শহর ধ্বংস করা হয়েছিল। হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমার সেই ক্ষত আজও বয়ে বেড়াচ্ছে জাপান। মনের সেই দগদগে ক্ষত নিয়েই ‘ওপেনহাইমার’ দেখছে জাপানবাসী। আর ‘ওপেনহাইমার’ যে পছন্দও করেছেন জাপানিরা, তা বক্স অফিসের রিপোর্ট দেখেই অনুমান করা যাচ্ছে।

২০২৩ সালে মুক্তির পরপরই বিশ্ব বক্স অফিসে ব্যাপক দাপট দেখিয়েছে ‘ওপেনহাইমার’। ‘বার্বি’র মতো এন্টারটেইনার চলচ্চিত্রের সঙ্গে একই সময় মুক্তি পেয়েও সিনেমাটি বক্স অফিসে দুর্দান্ত আয় করেছে। ১০০ মিলিয়ন বাজেটে তৈরি অস্কার বিজয়ী সিনেমাটি বর্তমানে বিশ্বব্যাপী ৯৫৬ মিলিয়নেরও বেশি আয় করে নিয়েছে।