NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

মেক্সিকোতে রেস্তোরাঁয় মেয়রকে গুলি করে হত্যা, বেঁচে গেল ছেলে


খবর   প্রকাশিত:  ০২ এপ্রিল, ২০২৪, ০৯:৪৪ পিএম

মেক্সিকোতে রেস্তোরাঁয় মেয়রকে গুলি করে হত্যা, বেঁচে গেল ছেলে

মেক্সিকোতে শনিবার একটি রেস্তোরাঁয় একজন মেয়রকে গুলি করে হত্যা করা হয়েছে। আঞ্চলিক প্রসিকিউটর অফিসের বরাত দিয়ে এএফপি রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সহিংসতা ও সংগঠিত অপরাধে জর্জরিত দেশটিতে সাম্প্রতিক রাজনৈতিক হত্যাকাণ্ড এটি।

প্রসিকিউটর অফিস এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম মিচোয়াকান রাজ্যের রাজধানী মোরেলিয়ার একটি রেস্তোরাঁয় গুইলারমো টোরেস (৩৯) ও তাঁর ১৪ বছর বয়সী ছেলেকে আক্রমণ করা হয়েছিল।

তাঁর ছেলে বেঁচে গেছে।

 

স্থানীয় গণমাধ্যম অনুসারে, টোরেস ২০২২ সালে ইনস্টিটিউশনাল রেভল্যুশনারি পার্টির সদস্য হিসেবে মিচোয়াকানের চুরুমুকো পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন। কিন্তু সম্প্রতি তিনি দল ছেড়েছেন এবং ক্ষমতাসীন মোরেনা দলের জন্য প্রকাশ্যে সহানুভূতি প্রকাশ করেছেন।

এএফপির তথ্য অনুসারে, টোরেস হলেন সর্বশেষ রাজনীতিবিদ, যাঁকে মেক্সিকোতে আগামী ২ জুন প্রেসিডেন্ট নির্বাচনের আগে খুন করা হলো।

আসন্ন এ নির্বাচনে ২০ হাজার স্থানীয় ও কেন্দ্রীয় পদ এবং পুরো কংগ্রেসের জন্য ভোটগ্রহণ হবে। এর আগে দুই মেয়র প্রার্থীকে ২৬ ফেব্রুয়ারি খুন করা হয়েছিল।

 

ল্যাবরেটরিও ইলেক্টোরাল থিংকট্যাংকের একটি প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালের ৪ জুন থেকে এই বছরের ২৬ মার্চের মধ্যে নির্বাচনী সহিংসতায় ৫০ জনকে হত্যা করা হয়েছে, যার মধ্যে ২৬ জনের জনপ্রিয় আসনে লড়াই করার কথা ছিল।

মেক্সিকোর প্রধান আভাকাডো উৎপাদনকারী অঞ্চল মিচোয়াকান রাজ্যে সংগঠিত অপরাধ গোষ্ঠীগুলোর মধ্যে ক্রমাগত সংঘর্ষ হয়।

ফেব্রুয়ারি মাসে একটি অপরাধী গোষ্ঠীর সন্ধান করার সময় হামলায় চার সামরিক সদস্য নিহত এবং ৯ জন আহত হন। মেক্সিকোতে হত্যা ও অপহরণ নিয়মিত ঘটনা। সরকারি তথ্য অনুসারে, সেখানে ২০০৬ সাল থেকে প্রায় সাড়ে চার লাখ মানুষকে হত্যা করা হয়েছে মাদকসংক্রান্ত সহিংসতার কারণে।