NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

৫৩১ রানে থামল শ্রীলঙ্কার ইনিংস


খবর   প্রকাশিত:  ০১ এপ্রিল, ২০২৪, ০১:১৯ এএম

>
৫৩১ রানে থামল শ্রীলঙ্কার ইনিংস

যেন হাঁফ ছেড়ে বাঁচলেন বাংলাদেশের বোলাররা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ম্যারাথন ব্যাটিং যে শেষ হয়েছে ১৫৯ ওভার পর।

সর্বশেষ কবে এতো ওভার বোলিং করেছেন মনে করতে একটু কষ্টই হওয়ার কথা তাইজুল ইসলাম-মেহেদী হাসান মিরাজদের। শেষ ব্যাটার হিসেবে আসিথা ফার্নান্দো রান আউট স্বস্তির নিঃশ্বাস ফেলে বাংলাদেশ।

শেষ পর্যন্ত ৫২১ রানে থেমেছে শ্রীলঙ্কার ইনিংস। সঙ্গীর অভাবে টানা তৃতীয় সেঞ্চুরি পাওয়া হয়নি কামিন্দু মেন্ডিসের। একপ্রান্তে ৯১ রানে অপরাজিত ছিলেন তিনি।

 

একটু অবাক করা হলেও সত্য, শ্রীলঙ্কার ৫২১ রানের বড় সংগ্রহে কোনো সেঞ্চুরি নেই।

হাফ সেঞ্চুরি ছয়টি। কামিন্দু নব্বইয়ের ঘরে অপরাজিত থাকলেও ৯৩ রান করে আউট হন কুশল মেন্ডিস। এছাড়া দিমুথ করুনারত্নে ৮৬, ধনঞ্জয়া ডি সিলভা ৭০, দিনেশ চান্দিমাল ৫৯ ও নিশান মাধুশকা ৫৭ রান করেন।

 

বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন সাকিব আল হাসান।

দুই উইকেট নেন হাসান মাহমুদ।