NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

নিগারের ফিফটিতে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের


খবর   প্রকাশিত:  ৩১ মার্চ, ২০২৪, ০৬:৪৩ পিএম

নিগারের ফিফটিতে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের

শুরুর দুই ওভারে দুই উইকেট হারিয়ে আবার অল্পতে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। তবে চারে নেমে নিজের ইনিংস বড় করার সঙ্গে দলীয় সংগ্রহ বাড়িয়ে নেন নিগার সুলতানা জ্যোতি। আজ মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অধিনায়কের ফিফটির সৌজন্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে বাংলাদেশ নারী দল। ৪ উইকেটে তুলেছে ১২৬ রান।

 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশ কোনো ম্যাচে দলীয় সংগ্রহ এক শ ছাড়াতে পারেনি। আজ প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাট করতে নেমে আবার বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। ইনিংসের প্রথম বলে দিলারা আক্তার ও পরের ওভারের তৃতীয় বলে তিনে নামা সোবহানা মোস্তারি কোনো রান না আউট হন। 

দলীয় ২ রানে দুই উইকেট হারানো বাংলাদেশকে এরপর খেলায় ফেরান নিগার ও মুরশিদা খাতুন।

অজি বোলারদের দেখেশুনে খেলে তৃতীয় উইকেটে দুজন যোগ করেন ৫৭ রান। মুরশিদা ২৭ বলে ২০ রানে আউট হলে ভাঙে এই জুটি। এরপর ফাহিমা খাতুনের সঙ্গে ৬০ রানের জুটি গড়েন নিগার। তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি।
 

 

বাংলাদেশের ইনিংসের একমাত্র ছক্কা হাঁকিয়ে ফাহিমা ২১ বলে ২৭ রানে আউট হলেও ৬২ রানে অপরাজিত থাকেন নিগার। ৬৩ বলের ইনিংসটি সাজান ৭টি চারের মারে। ২০ ওভার শেষে বাংলাদেশ ১২৬ রানের পুঁজি পায়। মিরপুরের এই উইকেটে যা তাড়া করার জন্য চ্যালেঞ্জিং অস্ট্রেলিয়ার জন্য।