NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

বিয়ে করে ফেললেন কোরিয়ান তারকা লি সাং ইয়ব


খবর   প্রকাশিত:  ২৯ মার্চ, ২০২৪, ১০:১৪ পিএম

বিয়ে করে ফেললেন কোরিয়ান তারকা লি সাং ইয়ব

দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন কোরিয়ান তারকা লি সাং ইয়ব। বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বিয়ের খবর নিজেই জানিয়েছেন অভিনেতা। গত বছরের শেষ ভাগে বিয়ের ঘোষণা দিয়েছিলেন ‘ওয়ানস এগেইন’ অভিনেতা লি সাং ইয়ব।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লি সাং ইয়ব লিখেছেন, ‘আমি অসাধারণ এক বন্ধুকে পেয়েছি, যার সঙ্গে বাকি জীবন কাটিয়ে দিতে চাই।

 

কোরিয়ান সংবাদমাধ্যম অনুসারে, হঠাৎ চুপিসারেই রবিবার (২৪ মার্চ) সিউলের জামসিলে বিয়ে সেরেছেন অভিনেতা। বিয়েতে শুধু দুই পরিবারের সদস্য আর বন্ধুরা উপস্থিত ছিলেন। নিজের বউয়ের নাম অবশ্য এই মুহূর্তে প্রকাশ করতে চাচ্ছেন না ইয়ব। শুধু জানিয়েছেন, পাত্রী তারকা জগতের কেউ নন।

 

 

1
লি সাং ইয়বের বিয়ের ছবি

এদিকে প্রিয় তারকার বিয়ের খবরে ইনস্টাগ্রাম পোস্টে বিয়ের শুভ কামনা জানালেও ভেঙে পড়েছেন ইয়বভক্তরা। বহু নারী ভক্ত জানিয়েছেন, তাদের মন ভেঙে গেছে। যদিও তারা জানতেন, খুব শিগগিরই বিয়ে করতে চলেছেন এ অভিনেতা। গত বছরের শেষদিকে বিয়ের ঘোষণার মাত্র কয়েক মাসের মধ্যে বিয়ে করলেন ইয়ব।

 

 

কোরিয়ার ছোট পর্দার জনপ্রিয় তারকা লি সাং ইয়ব। ২০০৭ সালে টিভি ড্রামা সিরিজ ‘আ হ্যাপি উইমেন’ দিয়ে কাজ শুরু করেন। জনপ্রিয় এ তারকা দেড় দশকের ক্যারিয়ারে ভক্তদের উপহার দিয়েছেন ‘ওয়ানস এগেইন’, ‘দি ইনোসেন্ট ম্যান’, ‘গুড কাস্টিং’সহ বেশ কয়েকটি আলোচিত টিভি সিরিয়াল।