NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

বুর্জ খলিফায় নয়, টাইমস স্কয়ারের জন্মদিন পালন করলেন শাকিব ভক্ত


খবর   প্রকাশিত:  ২৯ মার্চ, ২০২৪, ০২:৩৯ পিএম

বুর্জ খলিফায় নয়, টাইমস স্কয়ারের জন্মদিন পালন করলেন শাকিব ভক্ত

কয়েক দিন আগেই ঘোষণা দেওয়া হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় ভবন দুবাইয়ের বুর্জ খলিফায় প্রচারণার মধ্য দিয়ে শুরু হবে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘রাজকুমার’ ছবির প্রচার। এ জন্য বেছে নেওয়া হয়েছিল আজ ২৮ মার্চ শাকিব খানের জন্মদিনকে। কিন্তু সেসবের কিছুই হয়নি। ‘রাজকুমার’ ছবির প্রযোজকের কথা সত্যি হয়নি।

ফলে দিনজুড়ে অপেক্ষায় থেকে হতাশ হতে হয়েছে শাকিব ভক্তদের।

 

তবে সেটা অনেকটাই পুষিয়ে দিয়েছে শাকিব খানের একদল ভক্তের কাণ্ড। নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে পালিত হলো ঢাকাই সুপারস্টার শাকিব খানের জন্মদিন! স্থানীয় সময় মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রপ্রবাসী এফ এ ফারজানা নামে শাকিব খানের এক ভক্ত তাঁকে শুভেচ্ছা জানিয়ে জন্মদিন পালন করেন। সেখানে তিনি কেকও কেটেছেন।

টাইমস স্কয়ারে কেক কেটে উযদাপনের পাশাপাশি শাকিব ভক্তরা মিলে বিলবোর্ডেও জন্মদিনের শুভেচ্ছা জানান।

 

সেসব ছবি পোস্ট করে সেই ভক্ত ফেসবুকে লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে গ্লোবাল সুপারস্টার শাকিব খান। একজন শাকিবিয়ান হিসেবে আমার স্বপ্ন আজ সত্যি হয়েছে। আমার দেশের সুপারস্টারের শুভ জন্মদিন আজ বহির্বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক শহর নিউ ইয়র্ক টাইমস স্কয়ারে পালন করলাম।

এরপর বিশ্বাস রাখি আরো বড় পরিসরে ভিন্ন আঙ্গিকে প্রিয় নায়ক শাকিব খানকে উপস্থাপন করব।’

 

গণমাধ্যমকে ফারজানা জানান, তিনি দুই বছর ধরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থাকেন। একটি ল ফার্মে তিনি কর্মরত। তিনি শাকিব খানের অনেক বড় ভক্ত।

উনি ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় ভক্তরা কেক কেটেছেন, শাকিব খানের জন্মদিন পালন করেছেন।