NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

রিকশাওয়ালাদের নিয়ে গেম শো, উপস্থাপনায় নীল


খবর   প্রকাশিত:  ২৭ মার্চ, ২০২৪, ১০:৪১ পিএম

রিকশাওয়ালাদের নিয়ে গেম শো, উপস্থাপনায় নীল

কয়েক দিন আগেই এসেছে ট্রেলারটি। উপস্থাপকের চেয়ারে নীল হুরেরজাহান। তাঁর সামনের আসনে বসে আছেন একজন রিকশাওয়ালা। উপস্থাপকের প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন তিনি।

তার সাবলীল উত্তরে সহজেই চোখ আটকে যায় যে কারো।

 

আজ জানা গেল ‘কাজের মানুষ’ নামে নতুন একটি রিয়ালিটি শোর ট্রেলার ছিল এটি। এই ঈদে সমাজের খেটে খাওয়া মানুষদের নিয়ে একটি গেম শো আয়োজন করেছে ওটিটি প্ল্যাটফরম বঙ্গ। ‘কাজের মানুষ’ নামের এই গেম শোটির প্রচার শুরু হবে আগামী ২৯ মার্চ থেকে।

 

ভিন্ন রকমের এই গেম শোর প্রথম সিজন হচ্ছে নগরীর রিকশাওয়ালাদের নিয়ে। বিভিন্ন প্রশ্নের উত্তর, খেলা, গান, নাচসহ বিনোদনমূলক সব কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই চলেছে এই শো। প্রতিটি শোতে রয়েছে পয়েন্ট, রয়েছে একাধিক প্রতিযোগী। যার পয়েন্ট সবচেয়ে বেশি তিনিই হবেন বিজয়ী।

টপ স্কোরার তিনজন পাবেন পুরস্কার একটি করে নতুন রিকশা।

 

সম্পূর্ণ নতুন এই শো নিয়ে বঙ্গর চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু বলেন, “বঙ্গ সব সময়ই তার দর্শকদের জন্য নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করে। ‘কাজের মানুষ’ সে রকমই একটা শো। এখানে আমরা সমাজের নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষের বিনোদনের জন্য একটি গেম শোর আয়োজন করেছি। সেখানে শুধু খেলা না, আমরা একাত্ম হয়েছি তাদের জীবনের সাথে।

শুনেছি তাদের কথা, জেনেছি তাদের গল্প। তাই শুধু এটুকুই বলব যে সুখ, দুঃখ, হাসি, মজা, কান্না…সব মিলিয়ে ‘কাজের মানুষ’ খুব সুন্দর একটি অনুষ্ঠান হয়েছে। আশা করি ঈদের এই মৌসুমে আমাদের দর্শকদের শোটি খুব ভালো লাগবে।”