NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

যুক্তরাষ্ট্রে জাহাজের ধাক্কায় যানবাহনসহ সেতু ভেঙে পড়্ল


খবর   প্রকাশিত:  ২৭ মার্চ, ২০২৪, ০৫:০৪ পিএম

যুক্তরাষ্ট্রে জাহাজের ধাক্কায় যানবাহনসহ সেতু ভেঙে পড়্ল

যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ‘ফ্রান্সিস স্কট কি’ সেতুটি একটি পণ্যবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষের পর ভেঙে পড়েছে। ২.৬ কিলোমিটারেরও বেশি দীর্ঘ সেতুটি অতিক্রমকারী বেশ কয়েকটি যানবাহন নিয়ে মঙ্গলবার প্যাটাপস্কো নদীতে ডুবে যায়।

বাল্টিমোর ফায়ার ডিপার্টমেন্টের মতে, ২০ জনের মতো মানুষ পানিতে ডুবেছে বলে ধারণা করা হচ্ছে। জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

 

শহরের কর্মকর্তারা বলছেন, স্থানীয় সময় রাত প্রায় দেড়টায় একটি জাহাজ ৪৭ বছরের পুরনো সেতুর একটি কলামে আঘাত করলে এটি ভেঙে পড়ে। বেশ কয়েকটি যানবাহন সেতুর নিচে পানিতে ডুবে গেছে বলেও জানিয়েছেন তাঁরা।

সিঙ্গাপুরের পতাকাবাহী ডালি নামে কনটেইনার জাহাজটি শ্রীলঙ্কার কলম্বো যাচ্ছিল। সামুদ্রিক রাডারের তথ্য অনুসারে, এটি রাত ১২টা ৪৫ মিনিট নাগাদ পোর্ট ব্রিজের টার্মিনাল থেকে ছেড়ে যায়।

 

বাল্টিমোর ফায়ার ডিপার্টমেন্ট, মার্কিন কোস্ট গার্ড ও মেরিল্যান্ড অঙ্গরাজ্যের অন্যান্য সংস্থার নেতৃত্বে বিশাল উদ্ধার অভিযান চলছে। বাল্টিমোর ফায়ার ডিপার্টমেন্টের যোগাযোগ বিভাগের প্রধান কেভিন কার্টরাইট এ পরিস্থিতিকে ‘ভয়াবহ জরুরি অবস্থা’ হিসেবে বর্ণনা করেছেন। এখন তাদের মূল লক্ষ্য মানুষকে উদ্ধার করা বলেও জানিয়েছেন তিনি।

এদিকে জাহাজটিতে থাকা দুই পাইলটসহ  ক্রুদের মধ্যে কেউ আহত হননি জানিয়ে শিপিং কম্পানি সিনার্জি মেরিন গ্রুপ বলেছে, ‘ঘটনার সঠিক কারণ এখনো নির্ধারণ করা যায়নি।