NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

নির্বাচনের টিকিট পেলেন কঙ্গনা, লড়বেন মোদির দলে


খবর   প্রকাশিত:  ২৫ মার্চ, ২০২৪, ১০:২৬ পিএম

নির্বাচনের টিকিট পেলেন কঙ্গনা, লড়বেন মোদির দলে

মাত্রই জন্মদিন পালন করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। জন্মদিনের একদিন পরেই পেলেন সুসংবাদ। এবার বিজেপির প্রার্থী হচ্ছেন বলিউডের এই অভিনেত্রী। কঙ্গনাকে নির্বাচনের টিকিট দিয়েছে বিজেপি।

তিনি এবার পদ্মফুলের হয়ে লড়াই করবেন মান্ডি কেন্দ্র থেকে। 

 

বিজেপির পক্ষ থেকে ২৪ মার্চ রাতে প্রকাশ্যে আনা হয় তাদের পঞ্চম প্রার্থী তালিকা। আর সেখান থেকেই জানা গেল জল্পনা সত্য করে কঙ্গনা রানাওয়াত এবার সত্যি সত্যিই বিজেপির পক্ষ থেকে টিকিট পেয়েছেন। তিনি লড়ছেন আসন্ন লোকসভা নির্বাচনে।

তিনি তাঁর জন্মস্থান হিমাচল প্রদেশের মান্ডি থেকেই লড়বেন বিজেপির হয়ে। আর এর সঙ্গেই তিনি আনুষ্ঠানিক ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত হলেন। এর আগে তিনি নানা সময় নানা মন্তব্য করেছেন বিজেপির সমর্থনে। 

 

1
মোদির সঙ্গে কঙ্গনা

এদিকে প্রার্থী তালিকা ঘোষণা হতেই একটি টুইট করে কঙ্গনা।

অভিনেত্রীর নাম বিজেপির পঞ্চম প্রার্থী তালিকায় ঘোষণা হতেই বিজেপি এবং দলের হাইকমান্ডকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। নিজের টুইটবার্তায় কঙ্গনা লেখেন, ‘আমার আদরের ভারত এবং ভারতের জনতার নিজেদের পার্টি ভারতীয় জনতা পার্টি আমাকে সবসময় নিঃস্বার্থভাবে সমর্থন করেছে এতদিন। আজ বিজেপির জাতীয় নেতৃত্ব আমার নাম ঘোষণা করেছে লোকসভা নির্বাচনে তাদের প্রার্থী হিসেবে। আমি আমার জন্মস্থান হিমাচল প্রদেশের মান্ডি থেকেই লড়াই করব। আমি হাইকমান্ডের এই সিদ্ধান্তকে স্বীকার করছি এবং নির্বাচনে লড়াই করার প্রতিশ্রুতি দিচ্ছি।

 

সম্প্রতি বিয়ের প্রসঙ্গে আলোচনায় উঠে আসেন অভিনেত্রী। জোরালো গুঞ্জন চলছে, ভারতের লোকসভা ভোটের পরেই বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেত্রী! ইতোমধ্যেই জনপ্রিয় এক ফ্যাশন ডিজাইনারের সঙ্গে দেখা করে বিয়ের পোশাকও বানিয়ে ফেলেছেন কঙ্গনা। শোনা যাচ্ছে, মুম্বাইয়ের বদলে হিমাচল প্রদেশে ছিমছাম বিয়ের অনুষ্ঠানের মধ্য দিয়েই পাত্রের গলায় মালা দেবেন অভিনেত্রী। সূত্র বলছে, কঙ্গনার হবু স্বামী বলিউডের কেউ নন। তাঁর হবু বর বিদেশে থাকেন এবং জনপ্রিয় ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরেই নাকি এই ব্যবসায়ীর সঙ্গে গোপনে প্রেম করছেন কঙ্গনা। আর এবার বিয়ের পালা।