NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

রোনালদোকে ছাড়া পর্তুগালের গোল উৎসব


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১০:২৪ এএম

রোনালদোকে ছাড়া পর্তুগালের গোল উৎসব

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালকে ছাড়া খেলতে নেমে ঘরের মাঠে সুইডেনের জালে গোল উৎসব করেছে পর্তুগাল।  ৫-২ গোলে জয় পেয়েছে রবের্তো মার্তিনেসের দল।

এই ম্যাচ দিয়ে চার মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফেরে পর্তুগাল। তবে দলীয় পারফরম্যান্সে মরচে পড়েনি।

যদিও সামনে ইউরোর মতো বড় আসর থাকায় এই ম্যাচে রোনালদোর পাশাপাশি ছিলেন না জোয়াও কানসেলো, জোয়াও ফেলিক্স, রুবেন নেভেস, দিয়াগো দালোত, ভিতিনিয়ারার মতো ফুটবলাররা।

 

ম্যাচের ২৪ মিনিটে রাফায়েল লিওর শটে প্রথম গোলের দেখা পায় স্বাগতিকরা। ৩৫ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন নুনেজ। এখানেই শেষ নয়, বিরতি যাওয়ার আগ মুহূর্তে ব্যবধান ৩-০ করেন ব্রুনো ফার্নান্দেজ।

 

৫৭ মিনিটে স্কোরলাইন ৪-০ করেন দ্বিতীয়ার্ধের শুরুতে লেয়াওয়ের বদলি নামা ব্রুমা। পরের মিনিটে একটি গোল শোধ করেন সুইডেনের ভিক্টর ইয়োকেরেস। ডান দিক থেকে সতীর্থের পাসে দূরের পোস্টে বলে পা ছুঁয়ে জালে পাঠান তিনি। দুই মিনিট পরই অবশ্য ব্যবধান ফের বাড়িয়ে নেন রামোস।

সেমেদোর পাস বক্সে পেয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন পিএসজি ফরোয়ার্ড। নির্ধারিত সময়ের শেষ মিনিটে হেডে সুইডেনের দ্বিতীয় গোলটি করেন গুস্তাফ নিলসন।