NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

আইপিএল মাতাবেন যেসব বলিউড তারকা


খবর   প্রকাশিত:  ২১ মার্চ, ২০২৪, ০৯:০৮ পিএম

আইপিএল মাতাবেন যেসব বলিউড তারকা

বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর আইপিএল। ২০০৮ সালে শুরু হয়েছিল টি-টোয়েন্টি ক্রিকেটের এই গ্র্যান্ড সফর। ক্রিকেটপ্রেমীদের কাছে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বরাবরই বাড়তি আকর্ষণ থাকে। এ বছরও আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে আগ্রহের শেষ নেই সবার।

জানা যাচ্ছে, এবারও আইপিএলের সূচনালগ্নে হাজির থাকবেন বলিউডের মহারথীরা। 

 

শুক্রবারের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা মিলবে বলিউডের অক্ষয় কুমার ও টাইগার শ্রফের। এর পাশাপাশি থাকবেন এ আর রহমান, সোনু নিগমের মতো গায়ক। নাচে-গানে জমবে এবারের আসর।

 

এ বছরের অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘রাইজ এজ ওয়ান’ অর্থাৎ একসঙ্গে মিলে উত্থান। সব মিলিয়ে এক ঘণ্টার অনুষ্ঠানটি সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে শুরু হবে। বিনোদন ছাড়াও ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনের সব মহারথীরা হাজির থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে।

মুক্তির অপেক্ষায় অক্ষয়-টাইগার জুটির ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’।

 আর সিনেমাটির প্রচারণার লক্ষ্যেই আইপিএলের মাঠে ছুটে যাবেন অক্ষয়-টাইগার। এরপর গানে গানে স্টেডিয়ামের দর্শক-শ্রোতা মাতাবেন সংগীতের মহারথী এ আর রহমান ও সনু নিগম। উদ্বোধনী অনুষ্ঠান শেষ হলেই টসের জন্য মাঠে নামবেন দুই অধিনায়ক। প্রথম ম্যাচ শুরু হবে রাত ৮টায়। আইপিএলের বাকি ম্যাচগুলো শুরু হবে যথাক্রমে দুপুর ৩টা ৩০ মিনিটে এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।