NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

যুক্তরাষ্ট্র ও কানাডায় যাচ্ছে আরো ছয় শতাধিক রোহিঙ্গা


খবর   প্রকাশিত:  ২১ মার্চ, ২০২৪, ১১:৩১ এএম

যুক্তরাষ্ট্র ও কানাডায় যাচ্ছে আরো ছয় শতাধিক রোহিঙ্গা

যুক্তরাষ্ট্র ও কানাডায় যাওয়ার সুযোগ পাচ্ছে আরো ছয় শতাধিক রোহিঙ্গা। তাদের মধ্যে যুক্তরাষ্ট্র পাঁচ শতাধিক ও কানাডা ১১৭ জন রোহিঙ্গা নেবে। এর আগেও কয়েকজন রোহিঙ্গা নিয়েছে দেশ দুটি।

কানাডা সরকার যাদের নিচ্ছে, এরই মধ্যে তাদের চিহ্নিত করা হয়েছে।

নিরাপত্তা ছাড়পত্র পেলেই তারা উড়াল দিতে পারবে কানাডায়। আর যুক্তরাষ্ট্র ৫০৩ জন রোহিঙ্গা নিতে পারে। গত দুই বছরে যুক্তরাষ্ট্র ও কানাডায় ৮৬ জন রোহিঙ্গার আশ্রয় মিলেছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

সূত্র জানায়, যেসব রোহিঙ্গার কোনো স্বজন নেই, অসহায় এমন দেখে কানাডা ও আমেরিকা নেওয়ার জন্য নির্বাচন করা হচ্ছে। ২০২২ সালের এপ্রিল মাসে প্রথম দফায় কানাডা সরকার নিহত মুহিবুল্লার পরিবারের সদস্যসহ ২৪ জনকে নিয়ে যায়। এরপর যুক্তরাষ্ট্র সরকার একই বছর ডিসেম্বর মাসে আরো ৬২ জনকে নিয়ে যায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন করে ১১৭ জন রোহিঙ্গাকে নিরাপত্তা ছাড়পত্রের জন্য কিছুদিন আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

রোহিঙ্গাদের তালিকা পাঠিয়ে জরুরি নিরাপত্তা ছাড়পত্রের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠাতে বলা হয়েছে।