NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

মুশফিকের জায়গায় তাওহিদ হৃদয়


খবর   প্রকাশিত:  ২১ মার্চ, ২০২৪, ০৬:১১ পিএম

মুশফিকের জায়গায় তাওহিদ হৃদয়

সাদা বলে হৃদয় জয় করেছেন তাওহিদ হৃদয়। তারই পুরস্কার হিসেবে এবার টেস্ট দলেও ঢুকে পড়লেন এই মিডল অর্ডার ব্যাটার। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে কিপিংয়ের সময় আঙুলে চোট পান মুশফিকুর রহিম। তাতে আগামীকাল শুরু হতে যাওয়া দুই টেস্টের সিরিজ থেকেই ছিটকে পড়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

গতকাল নির্বাচক কমিটির সভায় মুশফিকের বিকল্প হিসেবে তাওহিদ হৃদয়কে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র।

 

টেস্ট অভিষেক না হলেও তাওহিদ হৃদয়ের প্রথম শ্রেণির ক্যারিয়ার যথেষ্ট উজ্জ্বল। ২০ ম্যাচে তিন সেঞ্চুরি আর একটি ডাবল সেঞ্চুরি করা এই ব্যাটারের গড় ৪৮.০৫। সঙ্গে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে ইতিমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে জায়গা পাকা করে ফেলায় লাল বলেও হৃদয় খেলার সুযোগ পেতে যাচ্ছেন।