NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

মদিনায় গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী


খবর   প্রকাশিত:  ২০ মার্চ, ২০২৪, ০২:০৩ পিএম

মদিনায় গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

প্রায়ই আলোচনা ও সমালোচনায় উঠে আসা বলিউড অভিনেত্রী গওহর খান এবার মদিনায় গিয়ে কান্নায় ভেঙে পড়লেন। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে মসজিদে নববিতে গিয়েছেন অভিনেত্রী। আর সেখানেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মসজিদে নববির একটি মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করেছেন গওহর খান।

যেখানে দেখা গেছে, ইফতার করছেন তিনি। খেজুর ও পানির বোতল এগিয়ে দিচ্ছেন তার স্বামী জায়েদ দরবার। এসময় খেজুর মুখে দিয়ে কেঁদে ফেলেন অভিনেত্রী।

 

গওহরের সেই ভিডিওটি দ্রুত সময়ের মধ্যে ভাইরাল হয়েছে ইন্টারনেটে।

অনেকেই গওহরের প্রশংসা করছেন। আবার অনেকে এসব ‘লোক দেখানো’ বলেও মন্তব্য করছেন।

 

গওহর খান ও তাঁর স্বামী উভয়ের আইডি থেকে শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘আপনি কতবার এখানে এসেছেন তা কোনো বিষয় না। কিন্তু যখনই আপনি এখানে পৌঁছাবেন তখনই আবেগপ্রবণ হয়ে পড়বেন।

তবে হৃদয়ে ঈমান নিয়ে আসতে হবে। যখন আপনার সন্তান প্রথমবার মসজিদে নববিতে গিয়ে হাত নাড়ে, তখন সেই অনুভূতিকে কীভাবে ব্যাখ্যা করবেন।’

 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, স্বামী-সন্তানকে নিয়ে গতকাল সৌদি আরবের মদিনায় গিয়েছেন গওহর খান। পুত্রকে নিয়ে এটাই তাদের প্রথম মদিনা সফর।  সেখানে গিয়েই মসজিদে নববিতে ইফতার করেন অভিনেত্রী।

 

 

২০২০ সালে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জায়েদ দরবারকে বিয়ে করেন গওহর খান। ২০২২ সালের ১০ মে পুত্র সন্তানের মা হন এই অভিনেত্রী। অভিনেত্রী বর্তমানে মন দিয়েছেন সংসারে।  ছেলে জেহানের সঙ্গেই দিনের বেশিরভাগ সময় কাটান তিনি। সম্প্রতি ঋত্বিক ধনজানির সঙ্গে ‘ঝালাক দিখলা জা সিজন ১১’ সঞ্চালনা করেছিলেন গওহর।