NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

চোট থেকে ফিরেই দুঃসংবাদ দিলেন কোর্তোয়া


খবর   প্রকাশিত:  ২০ মার্চ, ২০২৪, ০২:০৩ পিএম

চোট থেকে ফিরেই দুঃসংবাদ দিলেন কোর্তোয়া
চলতি মৌসুম শুরুর আগেই গত আগস্টে হাঁটুর চোটের কারণে থিবো কোর্তোয়া ছিটকে যান মাঠের বাইরে। করানো হয় অস্ত্রোপচার। সেই চোট কাটিয়ে গত কিছুদিন ফিরেছিলেন রিয়াল মাদ্রিদের অনুশীলনে। কিন্তু আবারও দুঃসংবাদ দিলেন বেলজিয়ান এই গোলরক্ষক। অনুশীলনের সময় আবারো হাঁটুতে ব্যথা পেয়েছেন তিনি। তাঁর চোট পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। মৌসুম ধরেই চোটের সঙ্গে লড়াই করছে রিয়ালের খেলোয়াড়রা। চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদার মিলিতাও। এই দুজনকেই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে স্কোয়াডে রাখার আশা ব্যক্ত করেছিলেন কার্লো আনচেলোত্তি। আন্তর্জাতিক বিরতির এই সময়টা প্রস্তুতি ম্যাচ খেলে কাটাবে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটির যুব দলের সঙ্গে খেলবে দুটি ম্যাচ। সেক্ষেত্রে জাতীয় দলের বাইরে থাকা ফুটবলাররা ম্যাচের আবহ পাবে।