NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

হামাসের জ্যেষ্ঠ সামরিক নেতার মৃত্যুর খবর জানাল যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ১৯ মার্চ, ২০২৪, ১১:৪৬ পিএম

হামাসের জ্যেষ্ঠ সামরিক নেতার মৃত্যুর খবর জানাল যুক্তরাষ্ট্র

ইসরায়েলি বিমান হামলায় হামাস নেতা মারওয়ান ইসা নিহত হয়েছেন বলে হোয়াইট হাউসের কর্মকর্তা জেক সুলিভান জানিয়েছেন। ডেপুটি মিলিটারি কমান্ডার হিসেবে ইসা হামাসের সবচেয়ে জ্যেষ্ঠ নেতা, যিনি ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলি হামলায় নিহত হলেন। তবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটি তার মৃত্যুর খবরে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

ইসরায়েলি সংবাদমাধ্যম সূত্র জানিয়েছে, ইসা এক সপ্তাহ আগে মধ্যগাজার নুসিরাত শরণার্থী শিবিরের নিচে একটি টানেল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন।

হামাসের সামরিক শাখা ‘ইজেদিন আল-কাসাম’ ব্রিগেডের এই ডেপুটি কমান্ডারকে ইসরায়েল মোস্ট ওয়ান্টেডের তালিকায় রেখেছিল। ইউরোপীয় ইউনিয়নও এই হামাস নেতাকে সন্ত্রাসী তালিকায় রেখেছিল। ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার সঙ্গে ইসা জড়িত বলে তাকে মোস্ট ওয়ান্টেডের তালিকায় রাখা হয়েছিল। হামাসের ওই হামলায় প্রায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হয় এবং এই গাজা যুদ্ধের সূত্রপাত হয়।

 

ইসা প্রথম ফিলিস্তিনি ইন্তিফাদার (ইসরায়েলে ফিলিস্তিনিদের প্রতিবাদ, আইন অমান্য এবং দাঙ্গা শুরুর ঘটনা) সময় পাঁচ বছরের জন্য ইসরায়েলের কারাগারে ছিলেন। ২০০০ সালে দ্বিতীয় ইন্তিফাদা শুরু হওয়া পর্যন্ত ১৯৯৭ সালে ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাকে আটক করেছিলেন।৭ অক্টোবর থেকে হামাসের অনেক জ্যেষ্ঠ নেতাকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এর আগে হামাসের রাজনৈতিক নেতা সালেহ আল-আরৌরি বৈরুতের দক্ষিণ উপকণ্ঠ দাহিয়েহতে বিস্ফোরণে নিহত হন।

ওই হামলার জন্য ইসরায়েলকে ব্যাপকভাবে দায়ী করা হয়।