NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে নাটক


খবর   প্রকাশিত:  ২০ মার্চ, ২০২৪, ০১:৫৯ পিএম

বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে নাটক

গত ২৯ ফেব্রুয়ারি বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় প্রাণ হারান ৪৬ জন মানুষ। এবার এই ঘটনাকে উপজীব্য করে নির্মিত হলো নাটক ‘একটি খোলা চিঠি’। ঈদের জন্য নাটকটি নির্মাণ করেছেন গুণী নির্মাতা রেজানুর রহমান।

রচনাও তারই।

 

এই নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। তাকে সাংবাদিক চরিত্রে দেখা হবে। তবে সেটা আগুনে পুড়ে যাওয়া আলোচিত নারী সাংবাদিকের চরিত্র কিনা সেটি নিশ্চিত করেননি তিনি।

 এই অভিনেত্রী বলেন, ‘এখনই এই বিষয়ে কিছু বলতে চাই না। নাটকটি দেখলেই বুঝতে পারবেন। তবে ওই্ অগ্নিকাণ্ডে তো অনেকেই প্রাণ হারিয়েছেন। স্বজন হারিয়েছেন।
তাদের বেদনাই তুলে ধরা হয়েছে নাটকে।’

 

এরইমধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন পরিচালক রেজানুর রহমান। নাটকটির গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের ছোট্ট একটি পরিবার। মধ্যবিত্ত এই পরিবারের প্রধান ব্যক্তি একজন স্কুল শিক্ষক। নীতিবান মানুষ।

তার বড় মেয়ে একটি বেসরকারী টিভি চ্যানেলের স্থানীয় প্রতিনিধি। ঢাকায় বেইলী রোডে অগ্নিকান্ডের ঘটনায় অনেক মানুষের অসহায় মৃত্যু স্কুল শিক্ষক আলাল উদ্দিনকে মানসিকভাবে অসুস্থ করে তোলে। তার মতে এটি অগ্নিকান্ড নয়, পরিকল্পিত হত্যাকান্ড। আদালতে মামলা করার সিদ্ধান্ত নেন। এমনই এক অস্থির মুহূর্তে এলাকার চেয়ারম্যান আলাল মাস্টারকে তলব করেন। চেয়ারম্যান একজন সংবাদকর্মীকে খুন করেছেন। এই ঘটনার অন্যতম সাক্ষী আলাল মাস্টার। বেইলী রোডের ঘটনায় আলাল মাস্টার মামলা করবেন বলে যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতি সমর্থন জানিয়ে নিজে যে খুন করেছেন সেই মামলার সাক্ষী না হতে আলাল মাস্টারকে হুমকী দেন চেয়ারম্যান। আলাল মাস্টার অনঢ়। সত্যের পক্ষেই থাকবেন তিনি। চেয়ারম্যান এবার আলাল মাস্টারের মেয়ে সংবাদকর্মী গুলনাহারকে অপহরণ করেন। এভাবেই এগিয়ে যায় নাটকটির গল্প।’

 

আশনা হাবীব ভাবনা ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, জয়ন্ত চট্টোপাধ্যায়, রওনক বিশাখা শ্যামলী, ফারুক হোসেন, মিন্টু সরদার, সুকর্ন হাসান, মনি কানচন সহ বিভিন্ন নাট্য সংগঠনের শতাধিক নাট্যকর্মী।

জানা যায়, নাটকটি প্রচারিত হবে ঈদের আগের দিন সন্ধ্যে ৭টা ৫০ মিনিট চ্যানেল আইতে।