NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

ট্রাম্প ও নিজের বয়স নিয়ে কৌতুক করলেন বাইডেন


খবর   প্রকাশিত:  ১৮ মার্চ, ২০২৪, ০৬:০৭ পিএম

ট্রাম্প ও নিজের বয়স নিয়ে কৌতুক করলেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও তাঁর নিজের বয়স নিয়ে কৌতুক করেছেন। পাশাপাশি নভেম্বরের আসন্ন নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বীর মারাত্মক গুরুতর সমালোচনা করেন।

ওয়াশিংটনের গ্রিডিরন ক্লাবে শনিবার সাংবাদিকদের বার্ষিক নৈশ ভোজে ৮১ বছর বয়সী ডেমোক্র্যাট নেতা ব্যঙ্গ করে বলেন, ‘একজন প্রার্থীর বয়স অনেক বেশি ও মানসিকভাবে প্রেসিডেন্ট হওয়ার জন্য অযোগ্য। অন্য লোকটি আমি।

 

এদিন ডেমোক্র্যাট বাইডেন মার্কিন গণমাধ্যম ও রাজনৈতিক অভিজাতদের জন্য আনুষ্ঠানিক আয়োজনে প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রথম বক্তৃতা দেন। এমন একটি অনুষ্ঠানে সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৮ সালে বক্তৃতা দিয়েছিলেন।

এদিকে বাইডেন এবার বেশ কয়েকটি জরিপে পিছিয়ে রয়েছেন। তাঁর বয়স সম্পর্কে ভোটারদের মধ্যে উদ্বেগ রয়েছে।

তিনি ৭৭ বছর বয়সী ট্রাম্পের সাম্প্রতিক অসতর্কতামূলক মৌখিক ভুলগুলোকে সবার দৃষ্টিগোচর করে এসব কাটানোর চেষ্টা করছেন।

 

অনুষ্ঠানে বাইডেন তাঁর মন্তব্যে কংগ্রেসে রিপাবলিকানদের প্রতি কটাক্ষ করেছেন, যাঁরা তাঁর ছেলের ব্যাবসায়িক লেনদেনের বিষয়ে অভিশংসন তদন্ত শুরু করেছেন। তাঁরা অভিশংসনে ব্যর্থ হবেন বলেও মন্তব্য করেছেন তিনি।

বাইডেনের দাবি, ডেমোক্র্যাটদের নির্বাচনী প্রচারণায় দেখা যাবে, তারা করোনা মহামারির পরে কিভাবে মার্কিন অর্থনীতি পুনর্নির্মাণ করেছে।

তিনি একটি ঘটনার উল্লেখ করছিলেন, যখন ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে চিকিৎসাবিষয়ক একজন শীর্ষ উপদেষ্টাকে জিজ্ঞাসা করেছিলেন, ভাইরাসে আক্রান্তদের নিরাময়ের জন্য জীবাণুনাশক দিয়ে ইনজেকশন দেওয়া যেতে পারে কি না। বাইডেন বলেন, ‘দেখুন, আমি চাই যে এগুলো রসিকতা হোক, তবে সেগুলো (রসিকতা) নয়।’

 

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ট্রাম্পের ২০২০ সালের নির্বাচনে জয়ী হওয়ার মিথ্যা দাবি এবং ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পপন্থী দাঙ্গাবাজদের ক্যাপিটলে হামলার অর্থ ‘আমাদের গণতন্ত্রের শিরায় বিষ প্রবাহিত হচ্ছে।’

এ ছাড়া বাইডেন সেসব সাংবাদিককে সমর্থন করেছেন, যাঁদের ট্রাম্প বারবার আক্রমণ করেছেন। তাঁদের উদ্দেশে বাইডেন বলেন, ‘আপনি জনগণের শত্রু নন।

আপনি যেকোনো মুক্ত সমাজের স্তম্ভ।’