NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

আগুনে পুড়ে ছাই হলিউড মার্কিন অভিনেত্রীর বিলাসবহুল বাড়ি


খবর   প্রকাশিত:  ১৭ মার্চ, ২০২৪, ০৭:২০ পিএম

আগুনে পুড়ে ছাই হলিউড মার্কিন অভিনেত্রীর বিলাসবহুল বাড়ি

মার্কিন অভিনেত্রী ও সুপারমডেল কারা ডেলেভিনের বিলাসবহুল বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও সে সময় বাড়িতে ছিলেন না অভিনেত্রী। শুটিংয়ের কাজে এখন লন্ডনে রয়েছেন কারা। তবে অভিনেত্রীর প্রিয় বাড়িটি একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

 

শুক্রবার (১৫ মার্চ) সকালে লস অ্যাঞ্জেলেসে এই মারাত্মক ঘটনাটি ঘটেছে। মাঝরাতেই আগুন লাগে কারা ডেলেভিনের বাড়িতে। ১৩টি ইঞ্জিনসহ ৯৪ জন দমকল কর্মী সেখানে এসে পৌঁছেন। গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সেই ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে গুরুতর আহত হন দুজন দমকল কর্মী।

তাঁদের জরুরি ভিত্তিতে হাসপাতলে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, ঘটনাস্থলে চারটি অ্যাম্বুল্যান্স এসে পৌঁছয়। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

 

1
আগুনে পুড়ে ছাই কারার বিলাসবহুল বাড়ি (ছবি : ডেইলি মেইল)

২০১৯ সালে এই বিলাসবহুল বাংলোটি কিনেছিলেন অভিনেত্রী কারা ডেলেভিনে।

বাড়িটির আনুমানিক মূল্য সাত মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশের হিসাবে প্রায় ৭৭ কোটি টাকা। বিলাসবহুল এই বাংলোতে পুল, ট্রাম্পোলিনসহ আরো অনেক অভিজাত ব্যবস্থা রয়েছে। আট হাজার স্কয়ার ফিটের বাংলোটির পেছনের একটি ঘর থেকেই আগুন দাবানলের গতিতে ছড়িয়ে পড়ে। এরপর প্রতিবেশীরাই দমকল বাহিনীকে খবর দেয়। দুই ঘণ্টার বেশি সময় লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনতে।
আগুন কিভাবে লেগেছে তা এখনো জানা যায়নি। পুলিশের ভাষ্যমতে, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

 

অভিনেত্রী নিজেও ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে একের পর এক দমকল আসছে। একটি পোস্টে সকলকে ধন্যবাদ জানিয়ে কারা লেখেন, ‘আমি সকল দমকল কর্মী ও সেই সকল মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা এ ঘটনায় সাহায্যের হাত বাড়িয়েছেন।’ অন্য একটি পোস্টে দুটি পোষ্যর (বিড়াল) ছবি শেয়ার করে জানিয়েছেন, ‘ওরা ভালো আছে। দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।’

৩১ বছর বয়সী কারা ডেলেভিনে মডেল হিসেবেই সকলের কাছে বিশেষ পরিচিত। ২০১০ সালের শুরুতে ফ্যাশন মডেল হিসেবে দারুণ জনপ্রিয়তা অর্জন করেন কারা। এরপর অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন। ২০১৬ সালে ‘সুইসাইড গেম’-এ অভিনয় করেন। ২০২২ সালে ‘অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’ এবং ২০২৩ সালে ‘এ আমেরিকান হরর স্টোরি’তে কাজ করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন।