NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

নাইজেরিয়ায় ৪ কর্মকর্তাসহ ১৬ সেনাকে হত্যা


খবর   প্রকাশিত:  ১৭ মার্চ, ২০২৪, ১১:০৩ এএম

নাইজেরিয়ায় ৪ কর্মকর্তাসহ ১৬ সেনাকে হত্যা

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় ডেল্টা রাজ্যে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ থামানোর মিশনে থাকা দেশটির ১৬ সেনা নিহত হয়েছেন। একজন সেনা মুখপাত্র শনিবার এ তথ্য জানিয়েছেন।

ব্রিগেডিয়ার জেনারেল তুকুর গুসাউ এক বিবৃতিতে বলেছেন, বোমাদি অঞ্চলে মোতায়েন করা সেনাদের ‘কয়েকটি সম্প্রদায়ের যুবকরা ঘিরে রেখেছিল এবং ১৪ মার্চ বৃহস্পতিবার তাঁদের হত্যা করা হয়েছে’।

প্রতিরক্ষা তথ্যের ভারপ্রাপ্ত পরিচালক গুসাউ বলেছেন, আক্রমণের ফলে কমান্ডিং অফিসার, দুই মেজর, একজন ক্যাপ্টেন এবং ১২ জন সেনা নিহত হয়েছেন।

ওকুয়ামা ও ওকোলোবা সম্প্রদায়ের মধ্যে ঝামেলার পর সেনারা আপৎকালীন ডাকে সাড়া দিয়েছিলেন।

 

বিবৃতিতে বলা হয়েছে, ‘চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল ক্রিস্টোফার গোয়াবিন মুসা জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের অবিলম্বে তদন্ত ও গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। এখন পর্যন্ত হামলার পেছনের উদ্দেশ্য উদঘাটনের জন্য পদক্ষেপ নেওয়ার সময় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে জমির মালিকানা নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে বারবার সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয়েছে।