NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন ট্রাম্পের উপহারের বিমান নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিকদের তলব তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, আটক ৩ বেলিংহামের ঝলকে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স
Logo
logo

মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছতে কাজ করছি : স্বাস্থ্যমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৭ মার্চ, ২০২৪, ১০:২৮ পিএম

মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছতে কাজ করছি : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা যেন পৌঁছে দিতে পারি সেই লক্ষ্যে কাজ করছি। যাতে এ দেশে সাধারণ মানুষ ভালো চিকিৎসা পায়।’  

শনিবার (১৬ মার্চ) সকালে বাংলাদেশ পূজা উদযাপন কমিটির দ্বিবার্ষিক সম্মেলনের স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্মেলন উদ্বোধন করেন ঢাকার ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আজকে এখানে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। আমার জীবনের অনেক স্মৃতি এখানে। আমার বিয়ে থেকে শুরু করে জীবনের সব ঘটনা এই ঢাকেশ্বরী মন্দিরকে কেন্দ্র করে।

সেই ১৯৮০ সাল থেকে এর সঙ্গে জড়িত।’

 

তিনি আরো বলেন, ‘আমি সব সময় একটা কথায় বিশ্বাস করি, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। এই মন্ত্র মাথায় নিয়ে আমি সারা দেশ ঘুরে বেড়াচ্ছি। সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা যেন পৌঁছে দিতে পারি সেই লক্ষ্যে কাজ করছি।

যাতে এ দেশে সাধারণ মানুষ ভালো চিকিৎসা পায়।’

 

বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি জে এল ভৌমিকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। 

সম্মেলন সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার।