NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

আমেরিকার বিশ্ববিদ্যালয়ে অতিথি প্রভাষক ‘চিরকুট’-এর সুমি


খবর   প্রকাশিত:  ১৭ মার্চ, ২০২৪, ১০:১৪ পিএম

আমেরিকার বিশ্ববিদ্যালয়ে অতিথি প্রভাষক ‘চিরকুট’-এর সুমি

আমেরিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার স্কুল অব মিউজিক ডিপার্টমেন্টের একটি ক্লাসে অতিথি প্রভাষক হিসেবে আমন্ত্রণ পেয়েছেন জনপ্রিয় ব্যান্ডদল ‘চিরকুট’-এর প্রধান শারমিন সুলতানা সুমি। খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি।

সুমি বলেন, ‘গত বছরের নভেম্বরে নরওয়ের একটি বিশ্ববিদ্যালয়ে কি-নোট স্পিকার হিসেবে আমন্ত্রিত হয়েছিলাম। একটি সেশনে কি-নোট স্পিকার ও তিনটি সেশনে উইমেন অ্যান্ড মিউজিক, মিউজিক অ্যান্ড ক্লাইমেট এবং মিউজিক বিজনেস নিয়েও ক্লাস নিয়েছিলাম।

অন্য রকম এক অভিজ্ঞতা হয়েছিল। এর আগে আমি ২০১৭ সালে বেঙ্গালুরুতে মিউজিক এডুকেশন নিয়ে একটা গ্লোবাল কনফারেন্সে অংশ নিই। সেখানে অধ্যাপক কাঘোন্দি এসেছিলেন। আমার বক্তব্য শুনে মুগ্ধ হন।
তিনিই এখন আমেরিকার ওই ভার্সিটিতে আছেন। প্রস্তাবটা তাঁর কাছেই পেয়েছি। আমি আমেরিকা যেতে পারছি না বলে অনলাইনে ক্লাস নেওয়ার প্রস্তাবও দিয়েছেন তিনি। ২২ মার্চ আমি প্রথমবার ক্লাস নেব।

 

সুমি আরো বলেন, ‘আমি অধ্যাপক কাঘোন্দির কাছে কৃতজ্ঞ। তিনি আমার ওপর বিশ্বাস রেখেছেন। আশা করছি, এবারও দারুণ একটা অভিজ্ঞতা অর্জন করতে পারব। বিশ্বের কাছে বাংলা গানের ব্যাপকতা তুলে ধরতে সব সময়ই চেষ্টা করি। এবারও এর ব্যতিক্রম হবে না।

 

বর্তমানে কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছে ব্যান্ড চিরকুট। চলছে তাদের নতুন অ্যালবামের কাজও। ২০১০ সালে নিজেদের প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’ নিয়ে আত্মপ্রকাশ করে চিরকুট। এরপর তাদের দ্বিতীয় অ্যালবাম ‘যাদুর শহর’ প্রকাশ হয় ২০১৩ সালে। নিজেদের গানের পাশাপাশি চলচ্চিত্রে প্লে-ব্যাক করেও প্রশংসা কুড়িয়েছে দলটি। সে তালিকায় আছে ‘ডুব’ সিনেমার ‘আহা জীবন’, ‘আয়নাবাজি’ সিনেমার ‘না জানি দুনিয়া’, ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার ‘এ শহরের কাকটাও জেনে গেছে’ ইত্যাদি। দেশে-বিদেশে নিয়মিত স্টেজ পারফর্ম করেও পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। চিরকুট ব্যান্ডের বর্তমান লাইনআপ শারমিন সুলতানা সুমি, পাভেল আরিন, দিব্য নাসের, আরাফ, জাহিদ নীরব ও রায়হান ইসলাম শুভ্র।