NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

২২৭ মার্কিনের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা আরোপ


খবর   প্রকাশিত:  ১৫ মার্চ, ২০২৪, ১১:১৯ এএম

২২৭ মার্কিনের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা আরোপ

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার বলেছে, তারা ‘রুশবিরোধী কার্যকলাপে’ জড়িত থাকার অভিযোগে তাদের দেশে যুক্তরাষ্ট্রের দুই শতাধিক নাগরিকের প্রবেশ নিষিদ্ধ করেছে। দেশটির প্রেসিডেন্ট নির্বাচন শুরু হওয়ার এক দিন আগে এই ঘোষণাটি এলো। এ নির্বাচনের মাধ্যমে ক্রেমলিনে ভ্লাদিমির পুতিন আরো ছয় বছরের মেয়াদের নিশ্চয়তা পাবেন বলে মনে করা হচ্ছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় তার ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, ‘বর্তমান মার্কিন প্রশাসনের রুশবিরোধী কার্যকলাপের বিকাশ, বাস্তবায়ন ও ন্যায্যতার সঙ্গে জড়িত ২২৭ মার্কিনের রাশিয়ান ফেডারেশনে প্রবেশাধিকার বন্ধ করা হয়েছে।

 

নতুন নিষেধাজ্ঞাগুলোতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারসহ কিছু সরকারি কর্মকর্তাকে লক্ষ্য করা হয়েছে। ওয়াশিংটন পোস্ট এবং নিউ ইয়র্ক টাইমসের পাশাপাশি অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্টের প্রতিষ্ঠাতাসহ বেশ কয়েকজন সাংবাদিকের নামও রয়েছে এ তালিকায়। হার্ভার্ড, ইয়েল, কলম্বিয়াসহ অনেক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষকও তালিকায় রয়েছেন।

রাশিয়ার ব্যক্তি ও কম্পানির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় মস্কো দুই হাজারেরও বেশি মার্কিনকে রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।

ইউক্রেনে পূর্ণ মাত্রার সামরিক অভিযানের জবাবে পশ্চিমারা রাশিয়াকে নিষেধাজ্ঞার অভূতপূর্ব প্যাকেজ দিয়ে আঘাত করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই সপ্তাহান্তের নির্বাচনের সময় ‘রাশিয়ান ফেডারেশনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার প্রচেষ্টার’ বিরুদ্ধেও সতর্ক করেছে, যেখানে পুতিন প্রকৃত বিরোধিতার মুখোমুখি হবেন না।