NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি নিষেধ উপেক্ষা করে যে কাজের জন্য অস্কার জেতেন এ আর রহমান ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে স্মরণ, শোক আর অঙ্গীকার পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
Logo
logo

বিদেশ যাওয়ার কথা আদালতকে জানিয়েছেন ড. ইউনূস


খবর   প্রকাশিত:  ১২ মার্চ, ২০২৪, ১২:০৮ পিএম

বিদেশ যাওয়ার কথা আদালতকে জানিয়েছেন ড. ইউনূস

মিউনিখ অলিম্পিক উদ্বোধনসহ কয়েকটি দেশ ভ্রমণের কথা শ্রম আপিল ট্রাইব্যুনালকে জানিয়েছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। গত বৃহস্পতিবার ভ্রমণবৃত্তান্ত জানিয়ে যে লিখিত দিয়েছিলেন, সোমবার (১১ মার্চ) তা আদালতে উপস্থাপন করা হয় বলে জানিয়েছেন ড. ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন।

কালের কণ্ঠকে তিনি বলেন, ‘মিউনিখ অলিম্পিক উদ্বোধনের কথা রয়েছে ড. মুহাম্মদ ইউনূসের। এ ছাড়া জাতিসংঘের একটি অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা তাঁর।

১৩ মার্চ উনার দেশ ছাড়ার কথা। আগামী ৪ এপ্রিল দেশে ফিরবেন। আদালতকে জানানোর পর আদালত বলেছেন, বিষয়টি অবহিত হলাম।’

 

গত ১ জানুয়ারি ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা শ্রম আইন লঙ্ঘনের মামলার রায় দেন।

রায়ে ড. ইউনূস ছাড়াও গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়। ইউনূসসহ চারজনের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ডের সঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

 

এ রায়ের বিরুদ্ধে আপিল করলে গত ২৮ জানুয়ারি ড. ইউনূসসহ দণ্ডিতদের আপিল শুনানির জন্য গ্রহণ করে তাঁদের জামিন দেওয়া হয়। সেই সঙ্গে আপিল নিষ্পত্তি পর্যন্ত রায়ের কার্যকারিতা স্থগিত করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।

পরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আবেদনে শ্রম আপিল ট্রাইব্যুনালের দণ্ড স্থগিতের আদেশ গত ৫ ফেব্রুয়ারি স্থগিত করেন হাইকোর্ট। তবে আসামিদের জামিন বহাল রাখা হয়। ওই আদেশে হাইকোর্ট বলে দেন, ইউনূসসহ দণ্ডিত চারজনকে বিদেশ যেতে হলে সংশ্লিষ্ট বিচারিক আদালতকে জানিয়ে যেতে হবে।