NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

সুদানের বিপক্ষে ইতিবাচক নৈপুণ্যে খুশি কাবরেরা


খবর   প্রকাশিত:  ১১ মার্চ, ২০২৪, ০৬:০৩ পিএম

সুদানের বিপক্ষে ইতিবাচক নৈপুণ্যে খুশি কাবরেরা

ফিফা র‍্যাংকিংয়ে ১২৭ নম্বরে থাকা সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে গোল শূন্য ড্র করেছে বাংলাদেশ। ৫৬ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে পারফরম্যান্সে খুশি বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। জানালেন, জামাল-জিকোদের পারফরম্যান্স খুব ইতিবাচক ছিল।

গত ২ মার্চ থেকে সৌদি আরবের আল তাইফে ঘাটি গেড়েছে বাংলাদেশ।

প্রথম সাত দিনের অনুশীলনের পর নিজেদের যাচাই করার জন্য আফ্রিকার দেশটির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ১৪মার্চ সুদানের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা।

 

প্রথম ম্যাচের ইতিবাচক পারফরম্যান্সে আপাতত সন্তুষ্ট কাবরেরা। এই স্প্যানিয়ার্ড বলেছেন,'প্রথম পরীক্ষায় ইতিবাচক পারফরম্যান্স করেছে দল।

এই ধরণের ম্যাচে ফলাফল কোন মুখ্য বিষয় না। এই ম্যাচে দেখতে চেয়েছিলাম, গত সাত দিনের অনুশীলনে আমরা কতটা কি করতে পারলাম। এটা খুবই ইতিবাচক পারফরম্যান্স ছিল। সবাই ভালো করেছে।
২৪ জন মাঠে খেলার সুযোগ পেয়েছে। আরো একটি ম্যাচ আছে। আগামীকাল (আজ) বিশ্রাম। পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে এখন।'

 

তবে প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ, সাদ উদ্দিন, মিডফিল্ডার সোহেল রানা ও গোলরক্ষক মিতুল মারমা।

এরা হালকা চোটে ভুগছেন। তবে আগামীকাল থেকেই অনুশীলনে ফেরার কথা রয়েছে।