NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকায় ঘড়ির কাটা এক ঘন্টা এগুবে রোববার


খবর   প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৪, ০৮:৩২ এএম

নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকায় ঘড়ির কাটা এক ঘন্টা এগুবে রোববার

যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকায় আগামী ১০ মার্চ রোববার থেকে শুরু হচ্ছে ডে লাইট সেইভিং টাইম। এদিন ঘড়ির কাটা এগিয়ে নিতে হবে এক ঘণ্টা। ৯ মার্চ শনিবার দিবাগত রাত (১০ মার্চ রোববার) ২টায় ঘড়ির কাটা এগিয়ে যাবে তিনটার ঘরে। আইফোন বা অন্য কোনো ধরনের স্মার্ট ফোন, কম্পিউটারে সময় বদলে যাবে স্বয়ংক্রিয়ভাবে। তবে কোন কোনো ঘড়ির ক্ষেত্রে পরবর্তিত সময় মিলিয়ে নিতে হবে। নতুন এই সময়সূচি চালুর ফলে দিন হবে দীর্ঘ্যায়িত। সন্ধ্যা হবে দেরিতে। নতুন এই সময়সূচি অনুযায়ী বাংলাদেশে যখন বেলা ১২টা বাজবে নিউইয়র্কে তখন রাত ২টা হবে। এই ব্যবস্থা অব্যাহত থাকবে ৩ নভেম্বর রোববার ভোর রাত ২টা পর্যন্ত। সে ক্ষেত্রে ২ নভেম্বর দিবাগত রাত দুইটায় ঘড়ির কাঁটা পিছিয়ে রাত একটা করতে হবে। তবে অ্যারিজোনা, হাওয়াই, আমেরিকান সামুয়া গুয়াম, পুয়ের্তোরিকো ও ভার্জিন আইল্যান্ডের ঘড়ির কাঁটা একই স্থানে থাকে। অর্থাৎ এই স্টেটগুলোতে ডে লাইট সেভিংসের কোনো প্রভাব পড়ে না। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
উল্লেখ্য, প্রতি বছর যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকায় দু’দফা ঘড়ির কাটা এক ঘণ্টা এগোনো-পিছানো হয়। দিনের আলোকে কাজে লাগানোর জন্য এই উদ্যোগকে বলা হয় ডে লাইট সেইভিং টাইম। একে স্প্রিং ফরোয়ার্ড, সামার টাইমও অভিহিত করা হয়। প্রায় একশ বছর আগে এই ব্যবস্থা চালু করা হয়েছে। গ্রীষ্মকালে দিন বড় হয়। এজন্যে ঘড়ির কাটা এক ঘন্টা এগিয়ে নিলে আমেরিকানদের কর্মপরিধি কিছুটা বাড়ে বলে সকলের ধারণা। যুক্তরাষ্ট্রে প্রায় ১০০ বছর আগে ১৯১৮ সালে এই ব্যবস্থা চালু করা হয়।