NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি নিষেধ উপেক্ষা করে যে কাজের জন্য অস্কার জেতেন এ আর রহমান ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে স্মরণ, শোক আর অঙ্গীকার পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
Logo
logo

মহিলাদলের নারী দিবসের শোভাযাত্রা পণ্ড


খবর   প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৪, ০৬:০৩ পিএম

মহিলাদলের নারী দিবসের শোভাযাত্রা পণ্ড

নারী দিবস উপলক্ষে অন্যান্য বছরের মতো এবারও জাতীয়তাবাদী মহিলাদলের পক্ষ থেকে শোভাযাত্রা শুরু করা হয়েছিল। কিন্তু শান্তিপূর্ণ এই শোভাযাত্রায় বাধা দেওয়ার অভিযোগ করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। নেতৃবৃন্দের অভিযোগ, পুলিশের বাধার কারণে তারা শেষ পর্যন্ত শোভাযাত্রাটি বাতিল করতে বাধ্য হয়েছেন।

শুক্রবার (৮ মার্চ) সকাল ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করেন বিএনপি মহিলাদলের নেতাকর্মীরা।

নেতাকর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পূর্বঘোষিত কর্মসূচি ছিল বিএনপির। সকাল থেকেই সেখানে বিএনপির নারী নেত্রীরা জড়ো হন। সেখানে আগে থেকেই পুলিশের বিপুল সদস্য মোতায়েন করা হয়। নির্ধারিত সময়ে শোভাযাত্রা বের হলে কোনোভাবেই এগোতে দেওয়া হয়নি।

 

জানা গেছে, একপর্যায়ে মুখোমুখি অবস্থান নেয় পুলিশ। পরে বাধ্য হয়ে শান্তিপূর্ণ কর্মসূচি বাতিল করেন বিএনপির নারী নেত্রীরা। এ বিষয়ে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, আমরা স্বাধীন গণতান্ত্রিক দেশে বাস করি। প্রতিটি মানুষ ও সংগঠনের দিবস পালনের অধিকার আছে।

কিন্তু স্বৈরাচারী সরকারের পুলিশ বাহিনী আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে। এতে নেতাকর্মীর নিরাপত্তার কথা ভেবে আমরা বাধ্য হয়ে কর্মসূচি থেকে সরে আসি। তবে পুলিশের এই আচরণ আমাদের স্বাধীনতাকে হরণ করেছে।

 

অবশ্য বাধা দেওয়ার বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।