NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

কানাডায় বাড়ি থেকে ৪ শিশুসহ ছয়জনের মৃতদেহ উদ্ধার


খবর   প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৪, ০৯:০৩ এএম

কানাডায় বাড়ি থেকে ৪ শিশুসহ ছয়জনের মৃতদেহ উদ্ধার

কানাডার রাজধানী অটোয়ার বেরিগান ড্রাইভে একটি বাড়ি থেকে চার শিশু ও দুই প্রাপ্তবয়স্কের মৃতদেহ পাওয়া গেছে। পুলিশ তাদের মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করছে এবং একজনকে গ্রেপ্তার করেছে। বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার আনুমানিক রাত ১০টা ৫২ মিনিটে একটি জরুরি ফোন পেয়ে পুলিশ সদস্যরা সাড়া দেন।

এরপর তাঁরা ছয়জনের মরদেহ খুঁজে পান। এ ছাড়া অন্তত একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যার আঘাত প্রাণঘাতী না হলেও গুরুতর। বাড়িটি কানাডার রাজধানী থেকে প্রায় ১৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে একটি উপশহরে অবস্থিত।

 

এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করার কথা জানিয়ে অটোয়া পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘এটি একটি দুঃখজনক ও জটিল তদন্ত।

তদন্তকারী দল বেরিগান ড্রাইভে রয়েছে।’ জননিরাপত্তার জন্য কোনো হুমকি নেই বলেও উল্লেখ করেছে তারা।

 

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি বলেছে, বারহাভেন জেলায় বাড়ির বাইরে পুলিশের গাড়ি পার্ক করা দেখা গেছে। নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

প্রাপ্তবয়স্ক ও শিশুদের মধ্যে কোনো সম্পর্ক ছিল কি না তা-ও জানা যায়নি।

 

অটোয়ার মেয়র এ ঘটনাকে তাঁর শহরের ইতিহাসে সহিংসতার সবচেয়ে মর্মান্তিক ঘটনাগুলোর মধ্যে একটি বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মেয়র মার্ক সাটক্লিফ বলেছেন, ‘আমরা একটি নিরাপদ সম্প্রদায়ে বসবাস করতে পেরে গর্বিত। কিন্তু এই খবরটি অটোয়ার সব বাসিন্দার জন্য দুঃখজনক। আমাদের জরুরি প্রতিক্রিয়াকারীদের ধন্যবাদ, যারা এই ভয়ানক ঘটনার তদন্ত করছেন এবং ক্ষতিগ্রস্থদের সমর্থন করছেন।

 

বিবিসি বলেছে, অটোয়া পুলিশ হোমিসাইড ইউনিটে বৃহস্পতিবার তদন্ত সম্পর্কে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।