NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মার্চ ১৮, ২০২৬ | ৪ চৈত্র ১৪৩২
ব্রেকিং নিউজ
বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ইরানে হামলা করায় যুক্তরাষ্ট্রের কাউন্টার টেররিজম প্রধানের পদত্যাগ লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের ফাইনালের দুই মাস পর সেনেগালের ‘শিরোপা কেড়ে’ নতুন চ্যাম্পিয়ন ঘোষণা ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’ নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব এর খাদ্য বিতরণ পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার প্রণয় ভার্মা কোণঠাসা হয়ে পড়ছেন ট্রাম্প, ডাকে সাড়া দিচ্ছে না যেসব দেশ যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, কড়া বার্তা স্টারমারের
Logo
logo

সোনার দামে রেকর্ড, ভরিতে বাড়ল ২২১৬ টাকা


খবর   প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৪, ০৮:১৬ এএম

সোনার দামে রেকর্ড, ভরিতে বাড়ল ২২১৬ টাকা

দেশের ইতিহাসে ফের সোনার দাম রেকর্ড গড়ল। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম দুই হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে এক লাখ ১২ হাজার ৯০৭ টাকা। আগামীকাল বৃহস্পতিবার (৭ মার্চ) থেকে এই দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

 

আজ বুধবার (৬ মার্চ) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা ৭ মার্চ থেকে কার্যকর হবে।

 

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই হাজার ২১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ১২ হাজার ৯০৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই হাজার ৯৯ টাকা বাড়িয়ে এক লাখ সাত হাজার ৭৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ৯২ হাজার ৩৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক হাজার ৫১৬ টাকা কমিয়ে ৭৬ হাজার ৯৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

এদিকে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ছয় টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম এক হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

অবশ্য সোনার গহনা কিনতে ক্রেতাদের এর চেয়ে বেশি অর্থ দিতে হবে। কারণ বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে সোনার গহনা বিক্রি করা হয়। সেই সঙ্গে ভরিপ্রতি মজুরি ধরা হয় ন্যূনতম তিন হাজার ৪৯৯ টাকা।

 

 

গত ১৭ জানুয়ারি সোনার দামে রেকর্ড হয় দেশে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয় এক লাখ ১২ হাজার ৪৪১ টাকা। দেশের বাজারে সোনার এত দাম আগে কখনো হয়নি।