NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

প্রয়াত হলেন চিত্রনায়ক বাপ্পির মা


খবর   প্রকাশিত:  ০৬ মার্চ, ২০২৪, ০৪:৪৬ এএম

প্রয়াত হলেন চিত্রনায়ক বাপ্পির মা

চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর মা স্বপ্না সাহা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আজ (৫ মার্চ) সকালে মারা যান তিনি। মায়ের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বাপ্পি।

মায়ের আত্মার শান্তি কামনা করে বাপ্পি বলেন, ‘আমার মায়ের জন্য সবাই প্রার্থনা করবেন।

বিধাতা তাকে যেন স্বর্গীয় শান্তিতে রাখেন। এর বেশি এখন বলতে পারছি না।’

 

বাপ্পী চৌধুরীর ঘনিষ্ঠ স্বজন এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, স্বপ্না সাহা দীর্ঘদিন ধরে পরিপাকতন্ত্রে আলসারের সমস্যায় ভুগছিলেন। কয়েক দিন আগে ইন্ডিয়া থেকে চিকিৎসা শেষে ঢাকায় ফেরেন।

 

 

জানা যায়, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মায়ের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন বাপ্পী।

বাপ্পী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শত্রু’। এতে তার বিপরীতে অভিনয় করেন জাহারা মিতু।

এ ছাড়া তার হাতে কয়েকটি সিনেমার কাজ রয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘৫৭০’সহ কয়েকটি সিনেমা।