NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

ক্যালিফোর্নিয়ায় পার্টিতে গুলি, নিহত ৪


খবর   প্রকাশিত:  ০৫ মার্চ, ২০২৪, ০৯:৫১ এএম

ক্যালিফোর্নিয়ায় পার্টিতে গুলি, নিহত ৪

মুখোশ পরা একদল লোক যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় একটি আউটডোর পার্টিতে গুলি চালিয়েছে। এতে চারজন নিহত এবং তিনজন আহত হয় বলে পুলিশ জানিয়েছে।

কিং সিটি পুলিশ বিভাগ এক বিবৃতিতে বলেছে, পুলিশ সন্ধ্যা ৬টার দিকে কিং সিটিতে গোলাগুলির খবর পেয়ে সাড়া দেয়। পরে উঠানে মৃত বলে ঘোষণা করা গুলিবিদ্ধ তিন ব্যক্তিকে পাওয়া যায়।

এক নারীসহ আরো চারজন আহতকে সান জোসে থেকে প্রায় ১০৬ মাইল দক্ষিণে কিং সিটির মি মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়ার হয়। কিন্তু পরে ওই নারীর মৃত্যু হয়।

 

এ ছাড়া আহত তিনজনকে সেলিনাসের নাটিভিদাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের বিবৃতি অনুসারে, বেশ কয়েকজন বাড়ির বাইরে পার্টি করছিলেন।

এ সময় গাঢ় রঙের পোশাক ও মুখোশ পরা তিনজন লোক একটি রুপালি গাড়ি থেকে বেরিয়ে এসে দলটির দিকে গুলি চালায়। সন্দেহভাজনরা পরে গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাদের চিহ্নিত করা যায়নি।

 

এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

পাশাপাশি পুলিশ সতর্ক করে বলেছে, সন্দেহভাজনদের বা তাদের গাড়ি দেখতে পেলে যেন পুলিশকে খবর দেওয়া হয়।