NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১৭, ২০২৬ | ২ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ৫ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ২০২০ নির্বাচনে চীনের হস্তক্ষেপের দাবি ট্রাম্পের, অভিযোগ অস্বীকার করল বেইজিং বিশ্বকাপ ফাইনালের টিকিটে আগুন, সর্বনিম্ন কত? সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র জুলাই শহীদ দিবস আজ সেমিফাইনালে গোল না করেও গোল্ডেন বুটের দৌড়ে এমবাপেকে ছাড়ালেন মেসি যৌন নিপীড়ন মামলায় ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব: পরীমণি আজ ‘প্রাথমিক শিক্ষা পদক’ দেবেন প্রধানমন্ত্রী
Logo
logo

১২ রাজ্য সফরে নরেন্দ্র মোদি


খবর   প্রকাশিত:  ০৫ মার্চ, ২০২৪, ১০:০৩ এএম

১২ রাজ্য সফরে নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল সোমবার তেলেঙ্গানা সফরের মধ্য দিয়ে ১০ দিনের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে যাত্রা শুরু করেছেন। লোকসভা ভোটের আগে এই কয়েক দিন এসব জায়গা চষে বেড়াবেন তিনি। মোদির সফরতালিকায় তেলেঙ্গানা, তামিলনাড়ু, ওড়িশা, পশ্চিমবঙ্গ, বিহার, জম্মু ও কাশ্মীর, আসাম, অরুণাচল প্রদেশ, উত্তর প্রদেশ, গুজরাট, রাজস্থান এবং দিল্লির নাম রয়েছে। লোকসভা নির্বাচনের প্রচারের স্বার্থে এই রাজ্যগুলোতে একাধিক কর্মসূচির আয়োজন করেছে বিজেপি।

 

এসব জায়গায় অন্তত ২৯টি কর্মসূচিতে অংশ নেবেন মোদি।  তেলেঙ্গানার আদিলাবাদে গতকাল জনসভা করার কথা রয়েছে মোদির। তার আগে সেখানে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন তিনি। তেলেঙ্গানায় সভা শেষ করে এদিনই তাঁর তামিলনাডুতে যাওয়ার কথা।

কলপক্কমে ভারতীয় নাভিকীয় বিদ্যুৎ নিগম লিমিটেডের (ভাবিনি) দপ্তরে যাবেন তিনি। তারপর চেন্নাইতে জনসভা করবেন।