NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

অভিনয়ের ফারিণ গানে, সঙ্গে তাহসান


খবর   প্রকাশিত:  ০৫ মার্চ, ২০২৪, ১০:০৩ এএম

অভিনয়ের ফারিণ গানে, সঙ্গে তাহসান

নাটক কিংবা ওটিটি, সবখানেই আছেন তাসনিয়া ফারিণ। মাঝে অবশ্য দেশের বাইরে একটা সিনেমাতে অভিনয় করে এলেন। এবার অভিনয়ের ফারিণ এলেন গানে। কিছুদিন আগে তাঁর গাওয়া একটা গান ভাইরালও হয়েছিল।

 

এবার একটি মৌলিক গানে কণ্ঠ দিলেন এ অভিনেত্রী। গানের শিরোনাম ‘রঙে রঙে রঙিন হব’। এটি লিখেছেন কবির বকুল। গানটিতে ফারিণের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তাহসান খান।

গানটির সুর-সংগীতের কাজটি করেছেন ইমরান মাহমুদুল। জানা গেল, গানটি তৈরি করা হয়েছে দর্শকনন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র ঈদ পর্বের জন্য।

 

গানটি প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘একদম হুট করেই গানটি করা। হঠাৎ আমার কাছে হানিফ সংকেত দাদার ফোন আসে।

তিনি গানটির প্রস্তাব দেন। গানটির সুর-সংগীতে ইমরান আর সহশিল্পী হিসেবে তাহসান ভাইয়ের মতো তারকা। সব মিলিয়ে মনে হয়েছে গানে আসার জন্য এটা সুন্দর সুযোগ। এভাবেই গানটি করা। আর রেকর্ডিং সেশন থেকে পুরো কাজটির অভিজ্ঞতাই দারুণ ছিল।

 

ফারিণ জানিয়েছেন, আগামীতে অভিনয়ের পাশাপাশি পছন্দসই গানের কাজও চালিয়ে যাবেন।