NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

জিরোনা ও বার্সেলোনার হোঁচটে লাভ হলো রিয়াল মাদ্রিদের


খবর   প্রকাশিত:  ০৫ মার্চ, ২০২৪, ১০:০৩ এএম

জিরোনা ও বার্সেলোনার হোঁচটে লাভ হলো রিয়াল মাদ্রিদের

একদিন আগেই ভ্যালেন্সিয়ার সঙ্গে ড্র করেছিল লিগ টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ। ফলে দুই ও তিনে থাকা জিরোনা ও বার্সেলোনার সুযোগ ছিল পয়েন্ট ব্যবধান কমিয়ে আনার। কিন্তু গতকাল মায়োর্কার কাছে হেরে গেছে জিরোনা। এতে জিরোনাকে টপকে দুইয়ে ওঠার সুযোগ ছিল কাতালানদের সামনে কিন্তু অ্যাতলেতিকো বিলবাওয়ের সঙ্গে গোল শূন্য ড্র করে সেই সুযোগ হাতছাড়া করেছে।

 

সঙ্গে যোগ হয়েছে দুই ফুটবলার হারানোর হতাশা। ম্যাচের প্রথমার্ধেই চোট নিয়ে মাঠ ছাড়েন ফ্রাঙ্কি ডি ইয়ং ও পেদ্রি। শীর্ষে থাকা রিয়ালের চেয়ে এখনো আট পয়েন্টে পিছিয়ে আছে বার্সেলোনা, আর জিরোনা পিছিয়ে সাত পয়েন্টে। জিরোনা ও বার্সেলোনা নিজেদের ম্যাচ জিততে পারত তাহলে ব্যবধান আরো কমে আসতো।

 

দুই খেলোয়াড়কে হারানোর পাশাপাশি পয়েন্ট হারিয়ে হতাশ জাভি এর্নান্দেস,'এটা একটি হতাশার দিন ছিল। আজ কিংবা কাল তাদের চোট নিয়ে বিস্তারিত জানতে পারব। কিন্তু ভালো দেখাচ্ছে না। মনে হচ্ছে তাদেরকে বেশ কয়েকটি ম্যাচে পাওয়া যাবে না।