NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন ইউক্রেনের ফার্স্টলেডি


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:৫১ এএম

মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন ইউক্রেনের ফার্স্টলেডি

ঢাকা: মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন ইউক্রেনের ফার্স্টলেডি ওলেনা জেলেনস্কা। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির কার্যালয় সোমবার এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর।

মার্কিন সংসদে বুধবার স্থানীয় সময় বেলা ১১টায় এ ভাষণ দেওয়ার কথা রয়েছে ইউক্রেনের ফার্স্টলেডি ওলেনা জেলেনস্কার।

এ অধিবেশনে উপস্থিত থাকার জন্য কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি সব মার্কিন এমপি ও সিনেটরদের আমন্ত্রণ জানিয়েছেন।

এমন সময় ইউক্রেনের ফার্স্টলেডি মার্কিন কংগ্রেসে ভাষণ দিতে যাচ্ছেন, যখন দেশটির পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী।

২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করেছে রাশিয়া। জাতিসংঘের তথ্যমতে, এ পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি বেসামরিক লোক নিহত এবং সাড়ে ছয় হাজার মানুষ আহত হয়েছেন।