NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন ট্রাম্পের উপহারের বিমান নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিকদের তলব তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, আটক ৩ বেলিংহামের ঝলকে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স
Logo
logo

রোজায় দ্রব্যমূল্য নাগালে রাখতে ডিসিদের কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর


খবর   প্রকাশিত:  ০৩ মার্চ, ২০২৪, ০৬:১৪ পিএম

রোজায় দ্রব্যমূল্য নাগালে রাখতে ডিসিদের কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালে রাখতে জেলা প্রশাসকদের (ডিসি) কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে দল-মত-নির্বিশেষে মজুদদারদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান। 

রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫-এর পরের অন্ধকার যুগ পেরিয়ে একুশ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের যে উন্নয়ন করেছিল, পরবর্তী সরকার তা আর ধরে রাখতে পারেনি।

দেশে নির্বাচনহীন একটি অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টির চেষ্টায় ছিল একটি গোষ্ঠী। কিন্তু দেশের নারী এবং তরুণ ভোটারদের সরব উপস্থিতির কারণে নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হয়নি।

 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জঙ্গিবাদ, মাদক এবং কিশোরগ্যাংয়ের মতো অপরাধে যেন তরুণরা জড়িয়ে না পড়ে, সে জন্য অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে জেলা প্রশাসকদের এগিয়ে আসার আহ্বান জানান।