NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

৪৪ বছর পর জীবন্ত রূপে নতুন সিনেমায় উত্তম কুমার!


খবর   প্রকাশিত:  ০২ মার্চ, ২০২৪, ০৬:০৩ পিএম

৪৪ বছর পর জীবন্ত রূপে নতুন সিনেমায় উত্তম কুমার!

ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জির নতুন সিনেমায় অভিনয় করেছেন মহানায়ক উত্তম কুমার। সেটাও মৃত্যুর ৪৪ বছর পর! গতকাল প্রকাশ্যে এসেছে সিনেমাটির ঝলকও। সিনেমার নাম ‘অতি উত্তম’।

সিনেমাটিতে অভিনয় করেছেন অনিন্দ্য সেনগুপ্ত, রোশনি ভট্টাচার্য, গৌরব চ্যাটার্জি, শুভাশিস মুখার্জি, লাবনী সরকার প্রমুখ।

তবে বিশেষ কায়দায় মূল চরিত্রের মতোই হাজির হয়েছেন উত্তম কুমার।

 

প্রকাশ্যে আসা ট্রেলারে দেখা যায়, এক যুবক উত্তম কুমারের অন্ধ ভক্ত। প্রিয় নায়কের ওপর পিএইচডি করছে। এই গবেষণা করতে করতেই একসময় উত্তম কুমার তার সামনে হাজির হয়।

বিভিন্ন সময়ে, বিভিন্ন রূপে সামনে এসে কথা বলে, পরামর্শ দেয়। কিন্তু মজার ব্যাপার হলো, এক পর্যায়ে ভক্তের প্রেমিকাই উত্তমের প্রেমে পড়ে যায়!

 

সিনেমাটি নিয়ে নির্মাতা সৃজিত মুখার্জি বলেছেন, ‘এই সিনেমার একটি চরিত্র উত্তম কুমার। তিনি মহানায়ক হয়েই আসেন, কথা বলেন। এক ভক্তের কাছে আসেন তিনি এবং তার জীবনের প্রেমঘটিত সমস্যা সমাধান করে দেন।

এটাই গল্পের নির্যাস। সিনেমাতে উত্তম কুমারের চরিত্রে কোনও অভিনেতা অভিনয় করেননি বরং তিনি স্বয়ং অভিনয় করেছেন।’

 

সৃজিত জানান, তিন বছর ধরে এই সিনেমার চিত্রনাট্য তৈরি করেছেন তিনি। এতে উত্তম কুমার অভিনীত বিভিন্ন অংশবিশেষ ফুটেজ হিসেবে ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে ভিএফএক্সের কাজেও দিতে হয়েছে প্রচুর সময়।

 

এদিকে ট্রেলারটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। তিনি এর লিংক পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘অতীতের ফুটেজ ব্যবহার করে কোনও অভিনেতার প্রধান চরিত্রে এই প্রথম সিনেমা হলো। উত্তম কুমারের প্রতি দারুণ নিবেদন। অতি উত্তম।’

ট্রেলারের সঙ্গে ‘অতি উত্তম’ সিনেমার মুক্তির বার্তাও দেওয়া হয়েছে। আগামী ২২ মার্চ বড় পর্দায় মুক্তি পাবে এ সিনেমাটি।