NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ


খবর   প্রকাশিত:  ০২ মার্চ, ২০২৪, ০৬:০৩ পিএম

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষে বিশ্রামের সুযোগ নেই বাংলাদেশ দলের ক্রিকেটারদের। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে গেছেন নাজমুল হোসেন, লিটন দাসরা। আগামী সোমবার শুরু হবে এই সিরিজ। দুই দলের লড়াই গ্যালারিতে বসে দেখতে সমর্থকদের কত টাকা খরচ করতে হবে আজ সেই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

 

সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ম্যাচ। সর্বোচ্চ টিকিটের মূল্য ১৫০০ টাকা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন গেট, লাক্কাতুরা টিকেট কাউন্টার ও রিকাবিবাজারে সিলেট জিলা স্টেডিয়ামে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট ক্রয় করতে পারবেন দর্শকরা। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টিকিটকে পাঁচ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।

গ্র্যান্ড স্ট্যান্ড ১৫০০, ক্লাব হাউস ৫০০, ইস্টার্ন গ্যালারি ৩০০, ওয়েস্টার্ন গ্যালারি ২০০ ও গ্রিন হিল এরিয়া ২০০ টাকা।

 

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সূচি-

১ম টি-টোয়েন্টি- ৪ মার্চ, সিলেট
২য় টি-টোয়েন্টি- ৬ মার্চ, সিলেট
৩য় টি-টোয়েন্টি- ৯ মার্চ, সিলেট

টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়, শেষ ম্যাচ শুরু বিকাল ৩ টায়।