NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি নিষেধ উপেক্ষা করে যে কাজের জন্য অস্কার জেতেন এ আর রহমান ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে স্মরণ, শোক আর অঙ্গীকার পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
Logo
logo

ইউরোপের স্বপ্ন মুর্হুতেই শেষ, লা শ হয়ে বাড়ি ফিরলেন রুবি-ভিয়াংকা


খবর   প্রকাশিত:  ০৩ মার্চ, ২০২৪, ০২:১১ এএম

ইউরোপের স্বপ্ন মুর্হুতেই শেষ, লা শ হয়ে বাড়ি ফিরলেন রুবি-ভিয়াংকা

রুবি রায় (৪০) ও ভিয়াংকা রায়ের (১৭)। মা-মেয়ে। স্বপ্ন ছিলো তারা পোল্যান্ড যাবেন। মুর্হুতেই সব শেষ। তাদের সেই স্বপ্ন আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলী রোডে কাচ্ছি ভাইয়ে অগ্নিকান্ডের ঘটনায় এই মা-মেয়ে নিহত হয়েছেন।

 

 

 

 


রুবি রায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বানেশ্বরপুর গ্রামের পোল্যান্ড প্রবাসি প্রকৌশলী উত্তম কুমার রায়ের স্ত্রী।

 

 

 


জানা গেছে, পোল্যান্ডের কুরিয়ার হুন্দাই কোম্পানীতে চাকরিকালীন সময়ে ফিলিপাইন নাগরিক রুবি রায়ের সাথে পরিচয় সূত্রে ১৯৯৬ সালে উত্তম ও রুবি বিবাহবন্ধনে আবদ্ধ হয়।  উত্তম কুমার রায় পোল্যান্ড চলে যাওয়ার পর রুবি রায় তার মেয়ে ভিয়াংকা রায়কে নিয়ে ঢাকার মালিবাগে বসবাস করতেন। ভিয়াংকা রায় ঢাকায় এ লেভেলে পড়াশুনা করতেন।

 

 

 

উত্তম রায়ের ভাগনে অয়ন রায় জানান, গত বৃহস্পতিবার রাতে মালিবাগ বাসা থেকে মা মেয়ে বেইলি রোডে গিয়েছিলেন কাচ্ছি ভাইয়ে খেতে। খাবার শেষে মা মেয়ে আপন ঠিকানায় ফিরে আসার কথা। কিন্তু সেটি আর সম্ভব হয়নি। আগুনে পুড়ে তাদের স্বপ্ন ছাই করে দিয়েছে।  মরদেহগুলো ঢাকার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রহন করতে প্রবাসি উত্তম রায় এখন বাংলাদেশে আসার পথে।