NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

মালিতে বাস খাদে পড়ে নিহত ৩১


খবর   প্রকাশিত:  ২৮ ফেব্রুয়ারী, ২০২৪, ০৯:০২ এএম

মালিতে বাস খাদে পড়ে নিহত ৩১

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন। এতে আরো অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সেতু থেকে একটি বাস নদীতে পড়ে তলিয়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।

 

 

আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মালিতে একটি বাস উল্টে সেতু থেকে নিচে নদীতে পড়ে তলিয়ে যাওয়ায় ৩১ জন নিহত হয়েছেন। বাসটি মালিয়ান শহর কেনিয়েবা থেকে প্রতিবেশী বুরকিনা ফাসো যাওয়ার পথে বাগোই নদী পার হওয়ার সময় সেতু থেকে উল্টে যায়।

অন্তত দশজন এই ঘটনায় আহত হয়েছেন।

তাদের মধ্যে কেউ কেউ আবার গুরুতর আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ‘চালকের গাড়ি নিয়ন্ত্রণে ব্যর্থতা’ এই দুর্ঘটনার সম্ভাব্য কারণ বলে মনে করা হচ্ছে।

 

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে।