NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হমলা, নিহত ১০


খবর   প্রকাশিত:  ২৭ ফেব্রুয়ারী, ২০২৪, ০৮:০২ এএম

ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হমলা, নিহত ১০

ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি ও ক্ষেপণাস্ত্র হামালা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ত্রাণের অপেক্ষায় থাকা ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। স্থানীয় সময় রবিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজা নগরীর উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে সোমবার (২৬ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী আল-শিফা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ঘটনার সময় গাজা নগরীতে ত্রাণবাহী ট্রাক ঢোকার অপেক্ষায় ভিড় করে ছিল ফিলিস্তিনিরা। এ সময় হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

 একই দিনে গাজা শহরের জেইতুন এলাকার একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় কমপক্ষে ১৫ জন নিহত ও কয়েক ডজন লোক আহত হয়েছে। ঘটনাস্থলে এখন পর্যন্ত কোনো অ্যাম্বুল্যান্স পৌঁছতে পারেনি বলে জানা গেছে।