NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১৭, ২০২৬ | ২ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ৫ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ২০২০ নির্বাচনে চীনের হস্তক্ষেপের দাবি ট্রাম্পের, অভিযোগ অস্বীকার করল বেইজিং বিশ্বকাপ ফাইনালের টিকিটে আগুন, সর্বনিম্ন কত? সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র জুলাই শহীদ দিবস আজ সেমিফাইনালে গোল না করেও গোল্ডেন বুটের দৌড়ে এমবাপেকে ছাড়ালেন মেসি যৌন নিপীড়ন মামলায় ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব: পরীমণি আজ ‘প্রাথমিক শিক্ষা পদক’ দেবেন প্রধানমন্ত্রী
Logo
logo

প্রকাশ্যে ‘ক্রিউ’ সিনেমার ফার্স্ট লুক


খবর   প্রকাশিত:  ২৮ ফেব্রুয়ারী, ২০২৪, ০৬:১২ পিএম

প্রকাশ্যে ‘ক্রিউ’ সিনেমার ফার্স্ট লুক

করিনা কাপুর, কৃতি শ্যানন ও তাবু—বলিউডের তিন নায়িকাকে দেখা গেল লাল বিমানসেবিকার পোশাকে। ক্রিউ ছবিতে এই তিন নায়িকার ফার্স্ট লুক প্রকাশ্যে। আগামী মার্চ মাসে মুক্তি পাচ্ছে এই সিনেমাটি। তিন অভিনেত্রীই  সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁদের ফার্স্ট লুক শেয়ার করেছেন।

 

 

ফার্স্ট লুকে দেখা গেছে, কারিনা, কৃতি এবং টাবু নতুন উচ্চতায় পৌঁছনোর জন্য প্রস্তুত। বিমানবালার বেশে তিন অভিনেত্রীকেই লাল ওভার কোট, সাদা শার্ট এবং মাথায় ছোট নীল টুপি পরে থাকতে দেখা গেছে। সঙ্গে চুলটাকে সকলেই খোঁপা করে বেঁধে রেখেছেন।

জানা গেছে, রীতিমত রোলার কোস্টারের অভিজ্ঞতা পাওয়া যাবে এই সিনেমাতে।

ফার্স্ট লুক প্রকাশ্যে এনে লেখা হয়েছে ‘স্টিল ইট, রিস্ক ইট, ফেক ইট।’

 

ক্রিউ মার্চের ২৯ তারিখে মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করেছেন রাজেশ কৃষ্ণন। এখানে প্রধান ভূমিকায় দেখা যাবে কারিনা কাপুর, কৃতি শ্যানন এবং টাবুকে।

অন্যান্য চরিত্রে আছেন দিলজিৎ দোসাঁঝ। ক্যামিও চরিত্রে দেখা মিলবে কপিল শর্মার।

 

সিনেমার গল্প আবর্তিত হবে তিন পরিশ্রমী বিমানবালার জীবনকে ঘিরে। তারা বিমানের সঙ্গে সঙ্গে নিজেরা কোন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যান বা যাচ্ছেন সেটাই দেখানো হবে এতে।