NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

আর্চারিতে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ২৮ ফেব্রুয়ারী, ২০২৪, ০৩:০৬ পিএম

আর্চারিতে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বাগদাদে এশিয়া কাপ আর্চারির স্টেজ ওয়ানে কম্পাউন্ড মিশ্রতে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের তপু রায় ও মেঘলা রানী। ব্রোঞ্জের লড়াইয়ে ১৪৮-১৪৫ পয়েন্টে হারিয়েছে তারা দুই স্বাগতিক আর্চারকে। ২০২২- এ শারজায় এশিয়া কাপের স্টেজ ওয়ানেই কম্পাউন্ডে সর্বশেষ পদক জিতেছিল বাংলাদেশ।

কম্পাউন্ডে তপু-মেঘলা দুজনই নতুন আর্চার।

ব্যক্তিগত ইভেন্টে বেশি দূর যেতে না পারলেও মিশ্রর কোয়ার্টার ফাইনালে কুয়েতের জুটিকে হারিয়ে তাঁরা সেমিফাইনালে উঠেছিলেন। তবে সেখানে হেরে যেতে হয় ভারতীয় জুটির কাছে। তবে শেষ পর্যন্ত খালি হাতে ফিরছেন না তাঁরা।

 

বাগদাদে আসরের শেষ দিনে আগামীকাল দুটি ইভেন্টে সোনার লড়াইয়ে বাংলাদেশ।

রিকার্ভে ছেলেদের দলগত ও মিশ্র সেই দুই লড়াইয়েই বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ছেলেদের ইভেন্টে খেলবেন হাকিম আহমেদ, সাগর ইসলাম ও আব্দুর রহমান। হাকিম-দিয়া সিদ্দিকী লড়বেন মিশ্রতে। হাকিম এককেও ব্রোঞ্জের লড়াইয়ে আছেন।