NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞার ঘোষণা যুক্তরাষ্ট্রের


খবর   প্রকাশিত:  ২৩ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:০৬ এএম

রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞার ঘোষণা যুক্তরাষ্ট্রের

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে কট্টর সমালোচক অ্যালেক্সাই নাভালনির মৃত্যু ও ইউক্রেন যুদ্ধের দুই বছর পূর্তি উপলক্ষে রাশিয়ার ওপর বড় ধরনের একগুচ্ছ নিষেধাজ্ঞা ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি গত মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। 

নিষেধাজ্ঞার ব্যাপারে বিস্তারিত উল্লেখ না করে কিরবি বলেন, এই নিষেধাজ্ঞাগুলোর মাধ্যমে ‘নাভালনির সঙ্গে যা ঘটেছে এবং ইউক্রেন যুদ্ধ চলাকালীন বিভিন্ন কর্মকাণ্ডের ব্যাপারে রাশিয়ার কাছে কৈফিয়ত চাওয়া হবে।’ আগামী শনিবার ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার দুই বছর পূর্ণ হচ্ছে।

এই সময়ে ইউক্রেনের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ কায়েম করতে না পারলেও প্রবল চাপ বজায় রেখেছে মস্কো।