NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি নিষেধ উপেক্ষা করে যে কাজের জন্য অস্কার জেতেন এ আর রহমান ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে স্মরণ, শোক আর অঙ্গীকার পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
Logo
logo

বিদেশি ঋণের চাপ আছে, তবে বেশি না : অর্থমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৪, ০৩:০৯ পিএম

বিদেশি ঋণের চাপ আছে, তবে বেশি না : অর্থমন্ত্রী

বৈদেশিক ঋণ পরিশোধের চাপ প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বিদেশি ঋণ পরিশোধের চাপ তো কিছুটা আছে। তবে  খুব যে বেশি চাপ বিষয়টা ওইরকম না। ঋণ পরিশোধের জন্য আমরা কি মরে গেছি?

আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত অর্থমন্ত্রীর দপ্তরে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশান (আইওএম) ও আইএফএডির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মূল্যস্ফীতি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘মূল্যস্ফীতি নিয়ে কিছুটা অস্বস্তি আছে।

একটা কমে আরেকটা আবার বাড়ে। কি করব? জোর করে ধরে নামাব? তবে একটু ধৈর্য ধরেন সবকিছু ঠিক হয়ে যাবে।’

 

তিনি আরো বলেন, ‘ইফাদ হাল নদীতে রেনু পোনার উন্নয়নে দুই বিলিয়ন ডলার ছাড় করেছে। এমন কাজ সামনে আরো করব।

আইওএম বৈদেশিক মাইগ্রেন্ট নিয়ে কাজ করে। প্রবাসীদের আনা-নেওয়ার কাজ করে তারা। সামনে এই ধরনের সহায়তা তারা অব্যাহত রাখবে।’