NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

প্রয়াত হলেন ভারতের জনপ্রিয় অভিনেতা ঋতুরাজ সিং


খবর   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৪, ০৩:০৫ পিএম

প্রয়াত হলেন ভারতের জনপ্রিয় অভিনেতা ঋতুরাজ সিং

ভারতের জনপ্রিয় টিভি অভিনেতা ঋতুরাজ সিং মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, সোমবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ঋতুরাজ। অগ্ন্যাশয়ের রোগেও ভুগছিলেন তিনি।

 

তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেতা অমিত বহল ঋতুরাজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঋতুরাজ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। অগ্ন্যাশয়ের চিকিৎসার জন্য তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে বাড়ি ফিরেই কার্ডিয়াক জটিলতা দেখা দেয় এবং তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

 

‘অনুপমা’ সিরিয়ালে যশপাল চরিত্রে, ‘ইয়ে রিশতা কেয়া কেহেলাতা হ্যায়’ সিরিয়ালে পুরুষোত্তম আজমেরা, ‘দিয়া অউর বাতি হাম’-এ মহেন্দ্র সিং-এর মতো চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত ছিলেন ঋতুরাজ সিং। তিনি ‘বান্দিশ ব্যান্ডিট’, ‘মেড ইন হেভেন’-এর মতো ওয়েব সিরিজ এবং ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’, ‘সত্যমেব জয়তে ২’ এবং ‘ইয়ারিয়ান ২’-এর মতো সিনেমাতেও অভিনয় করেছেন।