NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

‘বাফটা’ পুরস্কার উঠল যাঁদের হাতে


খবর   প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১২:২৩ পিএম

‘বাফটা’ পুরস্কার উঠল যাঁদের হাতে

ঘোষিত হয়ে গেল বছরের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার ‘বাফটা’। এ বছর বাফটার মঞ্চেও জয়জয়কার ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমারের। ১৩টি মনোনয়ন নিয়ে শীর্ষে থাকা ‘ওপেনহেইমার’ বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডসে শ্রেষ্ঠ পরিচালক, সেরা চলচ্চিত্র এবং সেরা প্রধান অভিনেতার পুরস্কারসহ সাতটি বাফটা পুরস্কার জিতেছে। পুওর থিংস জিতেছে পাঁচটি বাফটা অ্যাওয়ার্ড।

যার মধ্যে এমা স্টোন জিতে নিয়েছেন সেরা অভিনেত্রীর বাফটা।

 

৭৭তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডে (বাফটা) সেরা চলচ্চিত্রের পুরস্কার ঘরে তুলেছে ‘ওপেনহাইমার’। সেরা ব্রিটিশ চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘দ্য জোন অফ ইন্টারেস্ট’। সেরা পরিচালক হয়েছেন ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার), সেরা অভিনেতা সিলিয়ান মারফি (ওপেনহাইমার)।

সেরা পার্শ্ব-অভিনেতার পুরস্কার জিতেছেন রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)। 

 

‘বাফটা ২০২৪’-এ সেরা অভিনেত্রী হয়েছেন এমা স্টোন (পুওর থিংস)। সেরা পার্শ্ব-অভিনেত্রীর বাফটা জিতেছেন ডা’ভাইন জয় র‌্যান্ডলফ (দ্য হোল্ডওভারস)।

1
সেরা অভিনেতার ‘বাফটা’ জয়ের পর সিলিয়ান মারফি

সেরা সিনেমাটোগ্রাফির বাফটা পুরস্কার ঘরে তুলেছে হয়তে ভ্যান হয়তেমা (ওপেনহাইমার)।

সেরা এডিটিংয়ের পুরস্কারও পেয়েছে ওপেনহাইমার থেকে, জেনিফার লেম। সেরা সাউন্ডের বাফটা জিতেছেন জনি বার্নস এবং টার্ন উইলার্স (দ্য জোন অফ ইন্টারেস্ট)। সেরা ডকুমেন্টরির বাফটা ঘরে তুলেছে ‘টুয়েন্টি ডেস ইন মারিওপোল’।

 

এ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে বছরের সেরাদের বাফটা পুরস্কারে সম্মানিত করা হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) ইংল্যান্ডের লন্ডনের রয়াল ফেস্টিভাল হলে অনুষ্ঠিত হয় এ বছরের বাফটা আয়োজন।

 অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন স্কটিশ অভিনেতা ডেভিড টেন্যান্ট।