NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

ফিরেই গোল সালাহর, বড় জয় লিভারপুলের


খবর   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৪, ০৩:০৭ পিএম

ফিরেই গোল সালাহর, বড় জয় লিভারপুলের

লিভারপুলের জার্সিতে ফেরাটা দুর্দান্ত হলো মোহামেদ সালাহর। বছরের প্রথম দিনে নিউক্যাসলের বিপক্ষে জয়ের পর ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই ক্লাব ফুটবলে ফিরলেন মিসরীয় ফরোয়ার্ড। ফেরাটা তিনি রাঙিয়েছেন নিজে গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টে।  সালাহর গোলের সঙ্গে ডারউইন নুনেজ, ম্যাক অ্যালিস্টার ও কোডি গ্যাকপোর লক্ষ্যভেদে ব্রেন্টফোর্ডকে ৪-১ গোলে হারিয়েছে লিভারপুল।

 
এই জয়ে দুই ম্যাচ বেশি খেলে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান পাঁচ পয়েন্টে উন্নীত করেছে ইয়ুর্গেন ক্লপের দল। গতকাল রাতে ইত্তিহাদে চেলসিকে আতিথ্য দিয়েছে সিটিজেনরা। ওই ম্যাচ জিতলে ব্যবধান আবার দুই পয়েন্টে নামিয়ে আনবে পেপ গার্দিওলার দল। মাঝবিরতির খানিকটা আগে নুনেজের গোলে গোল উত্সবের শুরু লিভারপুলের।
প্রতি আক্রমণে ডিয়োগো জোটার অ্যাসিস্টে দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে জড়িয়েছেন উরুগুয়ে ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার যেন আরো বাড়ে অলরেডদের। ৫৫ মিনিটে গোলও পেয়ে যায় তারা। মোহামেদ সালাহর অ্যাসিস্টে বল জালে জড়িয়ে স্কোর ২-০ করেন আর্জেন্টাইন ম্যাক অ্যালিস্টার।
খানিকটা পরে স্কোরশিটে নাম ওঠান মিসরীয় ফরোয়ার্ড নিজেও। কোডি গ্যাকপোর জোগান দেওয়া বলে লক্ষ্যভেদ করে স্কোর ৩-০ করেন সালাহ। তিন গোল খেয়ে একটি শোধ দেয় ব্রেন্টফোর্ড। তবে ৮৬ মিনিটে লুইস ডিয়াজের অ্যাসিস্টে গ্যাকপোও গোল উত্সবে যোগ দিলে স্কোর হয় ৪-১।  
ইতালিতে সালেরনিতানাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে স্কুদেত্তো জেতার লড়াইয়ে জুভেন্টাসের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে গেছে ইন্টার মিলান।