NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

জোড়া সেঞ্চুরিতে ভারতের দাপট


খবর   প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:০২ এএম

জোড়া সেঞ্চুরিতে ভারতের দাপট

রোহিত শর্মার ১৩১ ও রবীদ্র জাদেজার অপরাজিত ১১০ রানের দুই ইনিংস রাজকোট টেস্টের প্রথম দিনে দাপট দেখিয়েছে ভারত। শেষ বিকেলে ঝলক দেখান অভিষেক টেস্ট খেলতে নামা ভারতের আলোচিত ব্যাটার সরফরাজ খান। দিনের খেলা শেষের ৪ ওভার বাকি থাকতে রান আউট হওয়ার আগে ওয়ানডে স্টাইলে ব্যাট করে ৬৬ বলে ৬২ রান করেন তিনি। এতে ৫ উইকেটে ৩২৬ রানে দিন শেষ করেছে ভারত।

 

ভারতের দাপটের দিনে শুরুটা দারুণ করেছিল ইংল্যান্ড। ৩৩ রানের মধ্যে যশস্বী জসওয়াল (১০), শুভগান গিল (০) ও রজত পাতিদারের (৫) উইকেট হারায় ভারত। প্রথম দুটি নেন এই টেস্টেই সুযোগ পাওয়া মার্ক উড ও পরেরটি নেন টম হার্টলি। এরপর জমাট প্রতিরোধ ভারতের।

অধিনায়ক রোহিত শর্মা ও পাঁচে নামা জাদেজা চতুর্থ উইকেটে গড়েন ২০৪ রানের জুটি। এর ফাঁকে শতক পূর্ণ করেন রোহিত। উডের শর্ট বলে টপএজড হয়ে মিডউইকেটে ইংলিশ অধিনায়ক স্টোকসের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১৯৬ বলে খেলেন ১৩১ রান করেন তিনি। নিজের ইনিংস সাজান ১৪টি চার ও ৩টি ছক্কায়।

 

অধিনায়ককে হারানোর পর সরফরাজকে নিয়ে দলের হাল ধরেন জাদেজা। পঞ্চম উইকেটে গড়েন ৭৭ রানের জুটি। যেখানে সিংহভাগ রান আসে সরফরাজের ব্যাট থেকে। জাদেজার সঙ্গে ভুল বোঝাবুঝির খেসারৎ দিয়ে রানআউট হয়ে ফেরেন সরফরাজ। ৯টি চার ও ১টি ছক্কায় সাজান নিজের ইনিংস।

এরপর সেঞ্চুরি তুলে নেন জাদেজা। ২১২ বলের অপরাজিত ইনিংসে ৯টি চার ও ২টি ছক্কা মেরেন তিনি। তার সঙ্গে ১ রানে অপরাজিত নাইটওয়াচম্যান হিসেবে নামা কুলদিপ যাদব।